ঢাকা   ০৬:৫৮:৪৩ পিএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত  কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের নকলায় জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ সাউন্ড গ্রেনেডে শ্রমিকদের ছত্রভঙ্গ, মিরপুরে যান চলাচল স্বাভাবিক এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

মাধবদীতে ১টি বিদেশী রিভালবার সহ ২ জনকে আটক করেছে পুলিশ

সফিকুল ইসলাম রিপন,নরসিংদী :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ২৮৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নরসিংদীরর মাধবদীতে বৃহস্পতিবার মাধবদী রাইন ওকে মার্কেট থেকে একটি বিদেশী রিভলবার সহ ০২ যুবককে আটক করে মাধবদী থানা পুলিশ । বৃহস্পিবার সকাল ১১ টায় মাধবদীর রাইন ওকে মার্কেট থেকে আকাশ (২১) ও রাকিব (২৩) নামে ২ যুবককে গ্রেপ্তার করে । আকাশ শেরপুর জেলার সিবদি থানার জবেদ আলীর পুত্র। সে বর্তমানে মাধবদী কোতয়ালীরচর মেন্ডাতলা এলাকায় ভাড়া বাসায় থাকে অপরজন রাকিব রংপুর জেলার কাউনিয়া থানা আব্দুস সোবাহান এর পুত্র।

পুলিশ জানায়, আজ সকাল ১১ টায় মাধবদী বাজার পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত রাইন ওকে মার্কেটের তৃতীয় তলায় অস্ত্র কেনা-বেচার জন্য বিক্রেতারা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানার ইন্সপেক্টর (অপারেশন)তানভীর,এস আই দীদারুল আলম, এএসআই সোহেল ,এএসআই সঞ্জয় সাহা, এএসআই রাসেল, তাদের সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করেন। এসময়ে তাদের অপর এক সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আসামীদের বিরুদ্ধে মাধবদী থানায় অস্ত্র আইনে মামলার দায়ের করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি