ঢাকা   ০৬:০৫:১১ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে চার সচিবকে আইনি নোটিশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে

মুক্তির লড়াইয়ে শহীদ জেহাদ হোক আলোকবর্তিকা : অলিদ সিদ্দিকী তালুকদার

বিশেষ প্রতিবেদকঃ শ্যামল বাংলা ডট নেট-|

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৬৯১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

একটা মানবিক বাংলাদেশের জন্য লড়াই করেছিলেন শহীদ জেহাদ। যেখানে মানুষের অধিকার থাকবে, মানুষ নিশ্চিন্তে নির্বিঘ্নে জীবনযাপনের সুযোগ পাবে। আজকে সেটা সংকুচিত না, সেটাকে রুদ্ধ করে ফেলা হয়েছে। এই কারাগার, এই নিগড় থেকে মুক্তি পেতে হবে। সেই মুক্তির লড়াই শহীদ জেহাদ আমাদের আলোকবর্তিকা হোক, তার স্মৃতি আমাদের পথ দেখাবে।

গতকাল শনিবার (১০ অক্টোবর ২০২০) শহীদ জেহাদ দিবস- উপলক্ষে জাতীয় জনতা ফোরামের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন শেষে ফোরামের প্রতিষ্ঠাতা আহবায়ক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার উক্ত কথাগুলো বলেন।

গতকাল শহীদ জেহাদ দিবস- উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠন জেহাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে দৈনিক বাংলা মোড়ে স্মৃতি স্তম্ভে।

এতে প্রথম দিকে বিএনপির পক্ষ থেকে প্রথম দিকে ফুলেল শ্রদ্ধা জানানোর পর তখন অন্যান্য সংগঠন শ্রদ্ধা জ্ঞাপন করতে চাইলে তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাঁধার মুখে পতিত হয়। শেষে সেখানে আর দাঁড়াতে পারেন নাই নেতাকর্মীরা। পুলিশের এই ন্যাক্কার জনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে জাতীয় জনতা ফোরাম।

উক্ত সময়উপস্থিত ছিলেন জাতীয় জনতা ফোরামের প্রতিষ্ঠাতা আহবায়ক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার, যুগ্ম আহবায়ক মাহি আল ফয়সাল, যুগ্ম আহবায়ক সুহিল ইরফান, সদস্য ফয়সাল আহমেদ, তরিকুল ইসলাম, জাহিদ হোসেন, সোহেল আহমদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি