1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুজিব শতবর্ষে গোপালগঞ্জে জেলা ভিত্তিক কারাতে প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান বৌদ্ধ সমিতির অভিষেক অনুষ্ঠানে এমপি কাজল হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে বৌদ্ধ ধর্ম সবসময় শান্তির শিক্ষা দেয় পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলার আহত স্বামী, স্ত্রী

মুজিব শতবর্ষে গোপালগঞ্জে জেলা ভিত্তিক কারাতে প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

গোপালগঞ্জ প্রতিনিধি,

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ২৮৫ বার

মুজিব শতবর্ষে জেলা ভিত্তিক কারাতে প্রশিক্ষণ ক্যাম্প ২০২০ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় গোপালগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ও দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান প্রধান অতিথি হিসেবে এই আত্মরক্ষামূলক কারাতে প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন। তিনি বলেন, প্রত্যেক স্কুল কলেজে বাধ্যতামূলক খেলাধুলার ব্যবস্থা গ্রহণ করতে হবে। খালি হাতে আত্মরক্ষা কিভাবে করা যায় সে বিষয়ে সঠিক প্রশিক্ষণ দেয়ার গুরুত্ব দেন তিনি।

জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বান্দরবন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, গোপালগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান খান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান এবং ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ।
এরআগে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net