1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে তৃতীয় শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের পর হাতে ধরিয়ে দিল ৫শত টাকা- র‍্যাবের হাতে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে কোপাল যুবদল কর্মী খাগড়াছড়িতে পাহাড়ি নারীকে ধর্ষণ: ধর্ষক আটক, গণপিটুনি থেকে বাঁচাল সেনাবাহিনী পেট ভরে ভাত-মাংস খায় মানুষ কাউকে টাকা দিতে হয় না কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাউজানে তৃতীয় শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের পর হাতে ধরিয়ে দিল ৫শত টাকা- র‍্যাবের হাতে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ২৫৯ বার

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
২০২০ সালে এক বছরে এবার মহামারী করোনা ভাইরাসকেও ছাড়িয়ে গেছে ধর্ষণের ঘটনা। প্রতিদিন দেশে কোন কোন জেলায় ঘটছে নারী ও শিশু ধর্ষণের মতো ঘটনা।চট্টগ্রামের রাউজানে সাধন বড়ুয়া নামের (৬০) এক বৃদ্ধের বিরুদ্ধে তৃতীয় শ্রেনীর ছাত্রী ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের পর শিশুটির হাতে ৫শত টাকার নোট ধরিয়ে দেয়া হয়।এঘটনার ২দিন পর অভিযুক্ত সাধন বড়ুয়ার বিরুদ্ধের অবশেষে মামলা নিল রাউজান থানা পুলিশ।৫ অক্টোবর সোমবার সন্ধ্যায় রাউজান থানায় এ মামলা দায়ের করেন ধর্ষিতার পিতা সুকুমার বড়ুয়া।মামলা নং ০৭। শিশু ও নারী নির্যাতন আইনের ৯ এর ১ ধারায় এ মামলা রুজু করা হয়।র‌্যাব-৭ এই ঘটনায় জড়িত ধর্ষক সাধন বড়ুয়াকে গ্রেফতার করেছে।জানা যায়,গত শনিবার বিকেলে উপজেলার ১২ নং উরকিরচর ইউনিয়নের আবুরখীল নন্দন কানন এলাকায় এই ধর্ষণের ঘটনাটি ঘটে।মামলার এজাহার সূত্রে জানা যায়,সাধন বড়ুয়া গতকাল ৩ অক্টোম্বর শনিবার বিকেলে আনুমানিক ৪ টার সময় অবুজ মাতৃহারা নাবালিকা শিশুটিকে ফুঁসলিয়ে ও লোভ লালসা দেখিয়ে তার বসতঘরের দক্ষিণ পার্শ্বের পুকুর পাড়ে জঙ্গলে নিয়ে ধর্ষন করে ৫শত টাকার একটি নোট হাতে ধরিয়ে দেন।পরে শিশুটির পিসি তার হাতে ৫শত টাকার নোট দেখে জিজ্ঞাসাবাদ করলে শিশুটি ঘটনা খুলে বলে।রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন মামলা রুজুর বিষয়টি নিশ্চিত করে বলেন,সোমবার সন্ধ্যায় ধর্ষণ মামলা রুজু হয়েছে।ভিকটিম থানা হেফাজতে আছে তাকে মঙ্গলবার পরীক্ষার জন্য পাঠানো হবে।এ ব্যাপারে র‍্যাব ৭ সিপিসি২হাটহাজারী ক্যাম্পের অধিনায়ক মেজর মুশফিক জানান, শিশু ধর্ষণের একটি অভিযোগ পেয়ে র‍্যাব অভিযান পরিচালনা করে অভিযুক্ত সাধন বড়ুয়াকে গ্রেপ্তার করে ক্যাম্পে নিয়ে আসা হয়।পরে আইনানুগত ব্যবস্থা গ্রহন করে রাউজান থানায় সোপর্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net