1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে প্রতিমার রং-তুলিতে ব্যস্ত মৃৎশিল্পীরা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর হাতিয়ায় ৭ মণ ওজনের শাপলাপাতা মাছ ধরে ৯০ হাজার টাকায় বিক্রি ষ নোয়াখালীর কবিরহাটে মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা  মাগুরায় প্রকাশ্য দিবালোকে গৃহবধূকে কুপিয়ে জখম! মাগুরায় দিনভর বিভিন্ন সভা ও এল এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হাজারো সুবিধাবঞ্চিতদের পাশে ‘সিগনেচার বাংলা’ নাঙ্গলকোট গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান – ২০২৬ নোটিশ ছাড়া উচ্ছেদের অভিযোগ সিডিএর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে ক্ষতিপূরণ ও তদন্তের দাবি দেবিদ্বারে ভুয়া সংবাদপত্রের কাটিং ছড়িয়ে সাংবাদিক জনি ফারুককে হেয় করার চেষ্টা ৬ জুনের আগে ইউপি ভোট শেষ করতে সম্মত সবাই: ইসি সানাউল্লাহ বাসের ইউটার্নে বাড়ছে যানজট

রাউজানে প্রতিমার রং-তুলিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৩০১ বার

চট্টগ্রামের রাউজানে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু হবে আগামী২২ অক্টোবর।এ উৎসব উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের ২৩২টি পূজা মণ্ডপে উদযাপিত হবে।সরেজমিন ঘুরে দেখা যায়,শারদীয় দুর্গোৎসব পালনের জন্য প্রতিমা তৈরীর কাজ করা হচ্ছে রাউজান উপজেলার কুন্ডেশ্বরী,সত্যের দোকান,রাউজান ফকির হাট কালী বাড়ী,সুলতানপুর আচার্য পাড়ায় ,সুলতানপুর বুড়া ঠাকুর আশ্রম,বাইন্যা পুকুর পাড়,পাহাড়তলী ঊনসত্তর পাড়া,নোয়াপাড়া পথের হাটসহ বিভিন্ন এলাকায়।

এসব প্রতিমা তৈরীর কাজে ব্যস্ত সময় অতিবাহিত করছেন মৃৎশিল্পীরা।তবে প্রতিমা তৈরির কাজ এখন সম্পন্ন হয়েছে,চলছে রং তুলির কাজ।রাউজান ফকির হাট কালী বাড়ীর প্রতিমা তৈরীর মৃৎশিল্পী নান্টু পাল বলেন,শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ২৬টি পূজা মণ্ডপের উদযাপন কমিটির লোকজন থেকে ২৬টি প্রতিমা তৈরীর কাজের অর্ডার নিয়েছি।প্রতিটি প্রতিমা তৈরীর অর্ডার নিয়েছি ২৫- ৩০ হাজার টাকা করে।সময়মত প্রতিমা ডেলিভারি দিতে ৬ জন কর্মচারী রেখেছি। দিনরাত প্রতিমা তৈরির কাজ করে, ইতোমধ্যে বাঁশ,কাঠ আর কাদামাটি দিয়ে প্রতিমা তৈরীর কাজ শেষ, চলছে রং তুলি ও সাজসজ্জার কাজ। রং-তুলির আঁচড়ে দুর্গাকে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করে তুলছেন প্রতিমা তৈরীর মৃৎশিল্পীরা।

রাউজান উপজেলা পুজাঁ উদযাপন পরিষদের সভাপতি প্রিয়তোষ চৌধুরী ও সাধারন সম্পাদক সুমন দে বলেন,করোনা প্রাদুর্ভাবের কারণে এবছর শারদীয় দুর্গোৎসব স্বাস্থ্যবিধি মেনে করতে হবে।উপজেলার২৩২টি পূজামণ্ডপে চলছে পূজার আয়োজন।রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন,মহামারী করোনার কারণে আসন্ন শারদীয় দুর্গাপূজার আনন্দ এবার সরকারি নির্দেশনা মেনে পালন করতে হবে।রাউজানের প্রতিটি পূজামণ্ডপে প্রশাসনের কঠোর নিরাপত্তা থাকবে।উল্লেখ্য,আগামী ২২ অক্টোবর থেকে শুরু হবে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। ২৬ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে এ উৎসব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net