1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানের শরীফ পাড়া আই.পি.এম ক্লাবের উদ্যোগে কাঁশখালী খালে পাকা ঘাট নির্মাণ কাজের উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চলতি বছরে চবিতে ২৫ হাজার বৃক্ষরোপণ করা হবে : উপাচার্য প্রফেসর ড. আল ফোরকান পোকাযুক্ত আটা দিয়ে খাবার তৈরি, ৪৫ হাজার টাকা জরিমানা মাগুরায় থিয়েটার ইউনিটের উদ্যোগে গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন  সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত মাগুরার বিভিন্ন দেয়ালে জুলাই গণঅভ্যুত্থান গ্রাফিতি চিত্র জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা  ৩ ছেলে প্রবাসে, নিঃসঙ্গ চন্দনাইশের আবদুর রহমানের লাশ মিলল ঘরে বন্যার্তদের পাশে বিএনপি: সাতকানিয়ায় কৃষক দলের ত্রাণ ও গাছের চারা বিতরণ কর্মসূচিতে মাহবুবুর রহমান শামীম জননিরাপত্তা ও সেবার মানোন্নয়নে নবীনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা মাগুরা জেলা পুলিশের তরিৎ অভিযানে নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধার  

রাউজানের শরীফ পাড়া আই.পি.এম ক্লাবের উদ্যোগে কাঁশখালী খালে পাকা ঘাট নির্মাণ কাজের উদ্বোধন

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ৩২৮ বার

রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের শরীফ পাড়া,
হাজী পাড়া,পালিত পাড়া এলাকার ১শত২০ জন
কৃষকদের সংগঠন আই, পি,এম ক্লাব কাঁশখালী খালে পাকা ঘাট নির্মাণ করার উদ্যোগ নেয়।কৃষকদের সংগঠন আই,পি,এম ক্লাব পাকা ঘাট নির্মাণ করার উদ্যোগ নেয়।এলাকার শতাধিক কৃষকেরা সকলেই মিলে লোহার রড,সিমেন্ট,ইটের কংকর,বালু ক্রয় করে এই পাকা ঘাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

নিজেরাই স্বেচ্ছাশ্রমে কাঁশখালী খালে পাকা ঘাটের নির্মান কাজ করেন।মঙ্গলবার সকাল থেকে এলাকার কৃষকেরা সকলেই মিলে স্বেচ্ছাশ্রমে পাকা ঘাটের নির্মান কাজ করার সময়ে সাইন্ড বাজিয়ে আনন্দের সাথে কাজ করে।এই কাজের শুভ উদ্বোধন করেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও রাউজান উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ।এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কাজী আতিকুর রহমান চৌধুরী,উপসহকারী কৃষি অফিসার সঞ্জয় কুমার চন্দ,রাউজান পৌরসভা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ, রাউজান পৌরসভা যুবলীগের নেতা সেকান্দর হোসেন, মাওলানা কুতুব উদ্দিন,উপজেলা যুবলীগের সহ সম্পাদক সাবের হোসেন,রাউজান উপজেলা ছাত্রলীগের সহ সম্পাদক নাসির উদ্দিন,শরীফ পাড়া আই.পি.এম ক্লাবের সভাপতি আবদুল শুক্কুর,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,তফজ্জল আহম্মদ,সোলায়মান,ছগির আহম্মদ,মোঃ সেলিম,আবুল কালাম প্রমুখ।শরীফ পাড়া আই.পি.এম ক্লাবের সভাপতি আবদুল শুক্কুর জানান,শরীফ পাড়া,হাজী পাড়া, পালিত পাড়া এলাকার ১শত২০ জন কৃষক ৫০ একর জমিতে সবজি ক্ষেতের চাষাবাদ করে উৎপাদিত করেন।এসব উৎপাদিত সবজি কাঁশখালী খালের পানিতে ধোয় হওয়া কাদার মধ্যে।তাই সকল কৃষক মিলে কাঁশখালী খালে এই পাকা ঘাট করার উদ্যোগ নিয়েছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net