ঢাকা   ০৬:৩১:০০ এএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

রাজশাহী বিভাগে করোনায় একদিনে চারজনের মৃত্যু

মঈন উদ্দীন:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ২৮৪ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাজশাহী বিভাগে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত চার রোগীর মৃত্যু হয়েছে। বুধবার বিভাগের বগুড়ায় দুইজন ও নাটোর এবং পাবনায় একজন করে মারা গেছেন। এ নিয়ে বিভাগের মৃতের সংখ্যা বেড়ে ৩০৬ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ বগুড়ায় ১৮৫ জন মারা গেছেন। এছাড়া অন্য জেলাগুলোর মধ্যে রাজশাহীতে ৪৪ জন, নওগাঁয় ২১ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নাটোরে ১০ জন, জয়পুরহাটে সাতজন, সিরাজগঞ্জে ১৩ জন এবং পাবনায় ১০ জন মারা গেছেন। বুধবার বিভাগে নতুন ৪৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আর সুস্থ হয়েছেন ১১২ জন।

বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৬৩ জন। এদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ হাজার ৯৪ জন। বিভাগের আট জেলায় বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৩৯৭ জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি