1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহীতে যোগ দিলেন আলোচিত পুলিশ সুপার এবিএম মাসুদ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

রাজশাহীতে যোগ দিলেন আলোচিত পুলিশ সুপার এবিএম মাসুদ

স্টাফ রিপোর্টার:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৩০৭ বার

আলোচিত পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন রাজশাহীতে যোগদান করেছেন। বৃহস্পতিবার তিনি রাজশাহী জেলা পুলিশের এসপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কক্সবাজারে সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা হত্যা নিয়ে আলোচিত হন এসপি মাসুদ। এর প্রেক্ষিতে সম্প্রতি তাকে রাজশাহীতে বদলি করা হয়। আর রাজশাহীর তৎকালীন এসপি মো. শহিদুল্লাহকে পাঠানো হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি)। কয়েকদিন আগে তিনিও নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন।

রাজশাহী জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসপি মাসুদ হোসেন রাজশাহী এসে প্যারেড দলের সালামী অভিবাদন গ্রহণ করেন। পরে দুপুরে তিনি পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা পুলিশের সকল ইউনিটের প্রধানের সাথে পরিচিত হন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিশেষ মতবিনিময় করেন। সভায় জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারাও (ওসি) উপস্থিত ছিলেন।

বিশেষ সভায় এসপি সকলকে জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে জনগণের দোরগোড়ায় প্রত্যাশিত সেবা পৌঁছে দেয়ার নির্দেশনা দেন। এছাড়া মাদক-সন্ত্রাস-জঙ্গীবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেন। এসপি বলেন, থানা হবে সেবা প্রদানের প্রাণকেন্দ্র। দেশপ্রেম, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। পুলিশের কোন সদস্যের মাদকের সাথে সম্পৃক্ততা থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সভায় হুঁশিয়ারি দেন নবাগত এসপি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net