1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুরের নালিতাবাড়ীতে গৃহকর্মী ধর্ষণ মামলার ৫ আসামী গ্রেফতার ॥ জেলা পুলিশের প্রেস ব্রিফিং - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল ডেমরায় জিপসাম কারখানা বন্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট-পাঠদান ব্যাহত চন্দনাইশ ধোপাছড়িতে ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা   ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে কোরআন ক্লাসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে গৃহকর্মী ধর্ষণ মামলার ৫ আসামী গ্রেফতার ॥ জেলা পুলিশের প্রেস ব্রিফিং

মামুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৫৮৭ বার

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় গৃহকর্মী ধর্ষণ মামলার ৫ আসামীকে গ্রেফতারের বিষয়ে জেলা পুলিশের এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২ টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম প্রেস ব্রিফিং করেছেন।

প্রেস ব্রিফিং সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের গাছগড়া গ্রামের দরিদ্র মোঃ হযরত আলীর শিশু কন্যা ভিকটিম (১০) কে পার্শ্ববর্তী কাকরকান্দি ইউনিয়নের ঘাইলারা গ্রামের সৈয়দ আলীর ছেলে হারুন অর রশিদ (৩৫) এর বাড়ীতে গৃহকর্মী হিসেবে কাজে দেয়া হয়। এদিকে গত ১ অক্টোবর রাত ১০ টার দিকে গৃহকর্তা হারুন অর রশিদ তার গৃহকর্মীর ঘরে প্রবেশ করে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। একই ভাবে ওই আসামী একাধিক বার ভিকটিমকে জোর পূর্বক ধর্ষণ করে। এ ঘটনাটি এলাকায় জানাজানি হলে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায় গৃহকর্তা ।

পরে গৃহকর্তা হারুন অর রশিদ গৃহকর্মী ভিকটিমকে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার রণকুঠুরা গ্রামে লুকিয়ে রাখেন। এ ঘটনায় ভিকটিমের বাবা হযরত আলী (৪৮) বাদী হয়ে ৭ অক্টোবর নালিতাবাড়ী থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯ (১)/৩০ ধারায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-৫। পরে এক গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানার পুলিশ ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার রণকুঠুরা গ্রামে অভিযান চালিয়ে ভিকটিম গৃহকর্মীকে উদ্ধার করে।
পরবর্তীতে নালিতাবাড়ী থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলার মূল আসামী ধর্ষক হারুন অর রশিদসহ অন্যান্য ৪ আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। এঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা ও অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাহমুদুল হাসান ফেরদৌস, সহকারি পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, জেলা গোয়েন্দা শাখা ডিবির (ওসি) মোখলেছুর রহমান, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল , শেরপুর প্রেসব্লাবের সাধারন সম্পাদক মেরাজ উদ্দিন ও নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net