1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সরকার বিরোধী নই আমি দেশ ও ইসলাম বিরুদ্ধ শক্তির বিরোধী : হেফাজত মহাসচিব - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক চন্দনাইশ শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ নোয়াখালীর সেনবাগে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঢাকার মীরপুর “ল” কলেজের শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠিত নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থানের জেরে শিক্ষার্থীকে বহিষ্কারের হুমকির অভিযোগ, আইন বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মাগুরার শ্রীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মান শ্রমিকের মৃত্যু মাগুরার শ্রীপুরে শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন থিয়েটার ইউনিট মাগুরার তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠিত মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে – আবু সুফিয়ান এমপি

সরকার বিরোধী নই আমি দেশ ও ইসলাম বিরুদ্ধ শক্তির বিরোধী : হেফাজত মহাসচিব

কে এম ইউসুফ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৬২৮ বার

হেফাজতে ইসলাম বাংলাদেশ মহাসচিব ও হাটহাজারী মাদরাসার শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন- আমি সরকার বিরোধী নই, সরকারের বিরুদ্ধে কোন এজেন্ডা বাস্তবায়নেও জড়িত নই। তবে আমি ইসলাম ও দেশ বিরোধী সকল বাতিল শক্তির বিরোধী।

সোমবার (১৯ অক্টোবর) হাটহাজারী মাদরাসায় বুখারী শরীফের পাঠদানকালে তিনি এসব কথা বলেন।
বুখারী শরিফের ৯৯ নং হাদিসটির আলাপচারিতায় বলেন– আবূ হুরায়রা (রা.) বর্ণনা করেন, একদা আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রশ্ন করা হল, হে আল্লাহর রসূল! কিয়ামতের দিন আপনার সুপারিশ লাভের ব্যাপারে কে সবচেয়ে অধিক সৌভাগ্যবান হবে? আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, কিয়ামতের দিন আমার শাফা’আত লাভে সবচেয়ে সৌভাগ্যবান হবে সেই ব্যাক্তি যে একনিষ্ঠচিত্তে لآ إِلَهَلا إله إلا الله (আল্লাহ ব্যতীত প্রকৃত কোন ইলাহ নেই) বলে’

আল্লামা বাবুনগরী হাদিসটির ব্যাখ্যায় বলেন- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ ঠিক থাকবে সে তাঁর শাফায়াত পাবে। কবিরা গুনাহ করেছে এমন ব্যক্তিও যদি ‘লা ইলাহা ইল্লাল্লাহ’-এর ক্ষেত্রে একনিষ্ঠ থাকে, তাঁরও ক্ষমা পাওয়ার সুযোগ রয়েছে। তাই কবিরা গুনাহ করে ফেললে হতাশ হওয়া যাবে না। কিন্তু যার ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ ঠিক নেই, তাঁর কিছুই নেই। সে আল্লাহর দরবারে ধরা পড়ে যাবে।

তিনি আরো বলেন, আমি হক কথা বললেই শত্রুদের কাছে সেটা সরকারের বিরোধিতা হয়ে যায়। আমি কখনো সরকার বিরোধী ছিলাম না। আমার শত্রুরা তিন বছর ধরে আমাকে সরকার বিরোধী প্রমাণের অপচেষ্টা চালিয়েছে। কিন্তু তাঁরা সফল হয়নি। সরকার তাদের কথা বিশ্বাস করেনি। অন্যথায় সরকার আমাকে গ্রেফতার করত।
তিনি বলেন- আমি সবসময় বলে এসেছি, আমি বাতিল শক্তির বিরোধী। নাস্তিক-মুরতাদ, এবং ইসলামের সকল দুশমনের বিরোধী। আমি সরকার বিরোধী এজেন্ডা বাস্তবায়নের জন্য আসিনি। আমি ‘লা ইলাহা ইল্লাল্লাহ’-এর এজেন্ডা বাস্তবায়নের জন্য এসেছি। অতীতেও নাস্তিক-মুরতাদ ও ইসলাম বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে আমার বলিষ্ঠ ভূমিকা ছিল। এবং সামনেও থাকবে, ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net