ঢাকা   ১০:৫২:৫৫ এএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন  শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ

সাতকানিয়ায় এগিয়ে চলো’র উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৩২৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

“সবুজ চিন্তায়, সবুজ নেতৃত্ব বাংলাদেশ” প্রতিপাদ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে চলো চট্টগ্রাম টিম। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরের পুকুর পাড়ে বিভিন্ন রকম ফলজ-বনজ গাছ লাগিয়ে প্রথম পর্যায়ে এ কর্মসূচি উদ্বোধন করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ কামরুল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. শাহাজান, সাতকানিয়া মডেল হাই স্কুল পরিচালনা কমিটির সদস্য আব্দুর রহিম সওদাগর, কামাল উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মামুনুল হক, উপদেষ্টা এটিএম সাইফুল আলম, মো. কামাল উদ্দিন, মো. ফরহাদুল ইসলাম, সদস্য এবং আর্ট মিডিয়ার পরিচালক মিজানুর রহমান, আসাদুজ্জামান রিপন, মো. সাজ্জাদ, কাউছার ইকবাল গালিব, মো. মিজবাহ উদ্দীন, মোঃ এনামুল হক, সাইফুর রহমান, হাবিবউল্লাহ মিসবাহ, সায়েম প্রমুখ। সংগঠনের পক্ষ থেকে প্রায় ১০০ থেকে ১৫০ টির মতো বৃক্ষ রোপণ এবং বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি