ঢাকা   ০৫:১০:১১ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

স্বাস্থ্যবিধি মেনে প্রতিমা বিসর্জন পারকী সমুুদ্র সৈকতে

আনোয়ারা সংবাদদাতা :-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৩৮৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এর আগে মণ্ডপগুলোতে চলে সিঁদুর খেলা আর আনন্দ-উৎসব। হিন্দু সধবা নারীরা প্রতিমায় সিঁদুর পরিয়ে দেন, নিজেরা একে অন্যকে সিঁদুর পরিয়ে দেন। চলে মিষ্টিমুখ, ছবি তোলা আর ঢাকের তালে তালে নাচ-গান।

আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে বিভিন্ন মন্দির থেকে জাতীয় বিজয়া শোভাযাত্রা বের হয়। আনোয়ারা বিভিন্ন পূজামণ্ডপ থেকে এক এক করে প্রতিমা পারকি সমুদ্র সৈকতে আসে। পরে শোভাযাত্রায় যোগ দেয়। শঙ্খ আর উলুধ্বনি, খোল-করতাল-ঢাকঢোলের সনাতনী বাজনার সঙ্গে দেবী-বন্দনার গানের মধ্য দিয়ে হাজারো মানুষ কেন্দ্রীয় এই শোভাযাত্রায় অংশ নেন। চাতরী চৌমুহনী থেকে সেন্টারে মোড়ে আনোয়ারার বিভিন্ন সড়ক ঘুরে কর্নফুলি পারকী সৈকত তীরে গিয়ে শোভাযাত্রা শেষ হয়। বিকেল পাঁচটার দিকে কর্নফুলি নদীর তীরে পারকী সমুুদ্র সৈকতে প্রতিমা প্রথম বিসর্জন দেওয়া শুরু হয়। প্রতিমা নৌকায় তুলে নদীতে তা বিসর্জন দেওয়া হয়।নিরাপত্তা নিশ্চিত করতে সৈকত এলাকায় বিপুলসংখ্যক পুলিশ, ও আনসার বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিমা বিসর্জন দেখতে পারকী সৈকতে হাজারো মানুষ হাজির হন।
আনোয়ারা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি সুগ্রিব মজুমদার দোলন বলেন, কর্নফুলি নদীতে বিকেলে প্রতিমা বিসর্জন দেওয়া শুরু হয়। রাত পর্যন্ত তা চলে।
গত ২১ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছিল দেবীপক্ষ। আর ২৬ অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হয় পাঁচ দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। প্রতিবারের মতো মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমীতে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার নারী-পুরুষ ধর্মীয় নানা আচার-অনুষ্ঠান পালন করেছেন। দশমীর দিনে আজ পূজা শুরু হয় সকাল ৮টা ৫২ মিনিটে এবং পূজা শেষ ও দর্পণ বিসর্জন হয় সকাল ৯টা ৪৯ মিনিটে।
হিন্দু পঞ্জিকা অনুযায়ী, এ বছর দেবী দুর্গা মতের্য এসেছেন দোলায় চড়ে। কৈলাসে ফিরে যাচ্ছেন গজে (হাতি) চেপে।
দোলায়াং-মড়কং-ভবেৎ। অর্থাৎ মা দোলায় এলে দেখা দেয় মড়ক।
আবার ‘গজে চ জলদা দেবী শস্যপূর্ণা বসুন্ধরাথ৷ অর্থাৎ মা গজে গমন করলে পৃথিবীতে জলের সমতা বজায় থাকে এবং শস্য ফলন ভালো হয়৷ সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকে মর্ত্যভূমি৷ (দোলায়) চড়ে মর্ত্যলোকে এসেছিলেন। আজ স্বর্গালোকে বিদায় নেবেন দোলায় চড়েই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি