1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁহর রুবিনা ও বৃদ্ধ সোলাইমান পেল নতুন ঘর - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জ উপজেলায় মে-২০২৬ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  একাউন্টে কোটি টাকা থাকলেও ১হাজার টাকাও দিচ্ছে না ব্যাংক প্রশ্নের মুখে নিয়োগ প্রক্রিয়ার ‘স্বচ্ছতা’ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফটিকছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত টেকনাফের হ্নীলায় গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হাতিয়ার কৃতি সন্তান মোহাম্মদ আলী নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত ফজরের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা

ঈদগাঁহর রুবিনা ও বৃদ্ধ সোলাইমান পেল নতুন ঘর

সেলিম উদ্দীন, কক্সবাজার।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ২৪১ বার

দীর্ঘদিন ধরে জীর্ণ শীর্ণ ঘরে বসবাস করে আসা কক্সবাজার সদর উপজেলাধীন ঈদগাঁহ ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বিধবা নারী রুবিনা ইয়াছমিন এবং পার্শ্ববর্তী ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব বোয়ালখালী গ্রামের বয়সের ভারে ন্যুজ মোঃ সোলাইমানের (৯০) বর্তমানে আনন্দের যেন শেষ নেই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সিনিয়ির সচিব হেলালুদ্দীন আহমদের অর্থায়নে উপহার হিসেবে দেয়া নতুন ঘরে থাকতে পেরে তারা খুবই খুশি।

দু’জনই প্রধানমন্ত্রীর প্রতি জানিয়েছেন বিশেষ কৃতজ্ঞতা ।

স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ও বৃহত্তর ঈদগাঁহর কৃতি সন্তান হেলাল উদ্দিন আহমদের প্রতি দুজনেই কৃতজ্ঞতা জানিয়েছেন।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সচিব হেলালুউদ্দিন আহমদের দীর্ঘায়ু ও মঙ্গলময় জীবন কামনা করে মহান সৃষ্টিকর্তার দরবারে দোয়াও কামনা করেন নতুন ঘর পাওয়া বৃদ্ধ সোলাইমান ও বিধবা রুবিনা।

হেলালুউদ্দিন আহমদের নিজ অর্থায়নে তাঁরা দুজন এই সেমি পাকা ঘরগুলো পেয়েছেন।

প্রসংগত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে সরকারের সিনিয়ির সচিব, সচিবগণ “জমি আছে ঘর নাই”প্রকল্পের আওতায় নিজ নিজ এলাকায় নিজ অর্থায়নে দুটি অসচ্ছল এবং অসহায় পরিবারকে ঘর নির্মাণ করে দেয়ার উদ্যোগ গ্রহণ করেন।

তারই অংশ হিসেবে সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদও তাঁর নিজ এলাকা ঈদগাঁহতে এ দুই অসহায় পরিবারকে ঘর দুইটি নির্মাণ করে দেন।

এ উপলক্ষে গত ৩১ অক্টোবর শনিবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপকারভোগীদের মাঝে নব নির্মিত ঘরের চাবি হস্তান্তর করা হয়।

ঘর পেয়ে বৃদ্ধ সোলাইমান ও বিধবা রুবিনা তাদের প্রতিক্রিয়ায় বলেন, জীবনে প্রথম ও বিরল এ ধরনের সম্মানের অধিকারী হতে পেরে আমরা গর্বিত।

সারা দেশে চলমান কোভিডের মাঝেও দিনটিকে সোলাইমান ও রুবিনা ঈদের আনন্দের মত উদযাপন করেছেন বলে জানান।

প্রধানমন্ত্রীর নির্দেশে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা ও তাঁর স্মৃতির সম্মানে সরকারের সিনিয়র সচিব ও সচিবগণ প্রকল্পটি বাস্তবায়ন করেছেন।

এক ফেসবুক স্ট্যাডার্সে সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ রাষ্ট্রের সকল সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সমাজের বিত্তবানদের নিজ নিজ এলাকায় অসহায় গরীব, দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net