1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে ৬০ লাখ টাকা নিয়ে উধাও কর্মচারিসহ গ্রেফতার-৩ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন উত্তর ফটিকছড়িতে একশো অসহায় পরিবারে শেখ শাহজাহান কর্তৃক খাদ্য সহায়তা  চট্টগ্রাম চন্দনাইশের হাসিমপুরে এক ব্যক্তির নাম জিজ্ঞেস করাকে কেন্দ্র করে বৌদ্ধ পরিবারের উপর হামলা দোহাজারী পৌরসভার হাফছড়ি খালের ওপর কাঠের সেতুর উদ্বোধন কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী সরকারি প্রণোদনার কৃষি উপকরণ ও বৃক্ষ বিতরণ হাটহাজারীতে মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষের্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় বেতন-ভাতার দাবিতে এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চট্টগ্রাম দোহাজারীতে বিষাক্ত উপাদান দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা সহ মালামাল জব্দ

কক্সবাজারে ৬০ লাখ টাকা নিয়ে উধাও কর্মচারিসহ গ্রেফতার-৩

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ২৪৯ বার

কক্সবাজারে বিকাশ ডিস্ট্রিবিউটর এনএফ এন্টারপ্রাইজের ৬০ লাখ টাকা নিয়ে উধাও হয়ে যাওয়া কর্মচারি মোহাম্মদ ইসমাঈল (৪৩)সহ তিনজনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

উদ্ধার করা হয়েছে সাড়ে ৫৬ লাখ টাকা।

ঘটনার মাস্টারমাইন্ড মোহাম্মদ ইসমাইল কক্সবাজার পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাবমেরিন ক্যাবল এলাকার বাসিন্দা মৃত ফকির মোহাম্মদের ছেলে।

তিনি ফজল মার্কেটস্থ বিকাশ ডিস্ট্রিবিউটর এনএফ এন্টারপ্রাইজের মাসিক বেতনভুক্ত সিএনজি চালক ও ‘মানি রানার’ হিসেবে কর্মরত ছিলেন।

তার সহযোগি হিসেবে গ্রেফতার করা হয়েছে পৌরসভার ৫ নং ওয়ার্ডের চৌধুরী পাড়ার বাসিন্দা মৃত আবুল হোসাইনের ছেলে জসিম উদ্দিন (৫৫) ও তার স্ত্রী সাজেদা বেগম (৪২)।

শুক্রবার (২০ নভেম্বর) বিকালে কক্সবাজার সদর মডেল থানা প্রাঙ্গনে আনুষ্ঠানিক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

তিনি বলেন, গত বুধবার (১৮ নভেম্বর) বিকাল পৌনে ৪ টার দিকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি. কক্সবাজার শাখা থেকে ৬০ লাখ টাকা উত্তোলন করে অফিসে জমা না দিয়ে আত্মগোপনে চলে গিয়েছিলেন প্রতিষ্ঠানটির কর্মচারি মোহাম্মদ ইসমাঈল।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেন ওই প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার (জিএম) নিজাম উদ্দিন।

পরবর্তীতে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসি টিভি ফুটেজ যাচাই করে প্রাথমিকভাবে ২ জনকে শনাক্ত করা হয়।

তদন্তে প্রাপ্ত জসিম উদ্দিন ও সাজেদা বেগমের বাসায় অভিযান চালিয়ে ৫৬ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। টাকাগুলো বসতঘরের খাটের নীচে লোকানো ছিল।

প্রেসব্রিফিংকালে থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দে, তদন্ত কর্মকর্তা এসআই মো. আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এনএফ এন্টারপ্রাইজের মালিক আনোয়ারুল ইসলাম জানান, ইনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি. কক্সবাজার শাখা থেকে উত্তোলনের জন্য বুধবার সকালে মোহাম্মদ ইসমাঈলকে একটি চেক প্রদান করা হয়।

প্রতিদিন টাকা উত্তোলন করে অফিসে জমা দিয়ে গেলেও এবার করেছে উল্টো। ব্যাংক থেকে উত্তেলিত ৬০ লাখ টাকা নিয়ে উধাও হয়ে যায় মোহাম্মদ ইসমাঈল।

ঘটনার পরে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়। আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার ও টাকার উদ্ধার করে দেওয়ায় পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আনোয়ারুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net