1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে ৮ তলা থেকে লাফ দিল যুবক, আত্মহত্যা না হত্যা? - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাঙ্গাবালীতে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ  মাগুরার শ্রীপুরে নদীতে গোসল করতে গিয়ে সাপের কাঁমড়ে কৃষকের মৃত্যু গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি আতাউল্লাহ গ্রেফতার মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ শুলক বহর  ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই: কাউন্সিলর প্রার্থী মো.আব্দুল হাই ঈদগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে হত্যা, পরোয়ানাভুক্তসহ গ্রেফতার-৮ গোদাগাড়ীতে মাদকের ভয়াবহতা ‘কলঙ্ক থেকে মুক্তি চাই’ গোদাগাড়ীবাসী

কক্সবাজারে ৮ তলা থেকে লাফ দিল যুবক, আত্মহত্যা না হত্যা?

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ২৭২ বার

টাঙ্গাইল থেকে কক্সবাজার বেড়াতে এসে আবাসিক হোটেলের ৮তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে এক যুবক।

তার নাম বাবু শেখ (২০)। তার বাড়ি টাঙ্গাইল শহরের ১৪ নাম্বার ওয়ার্ড এলাকায়। তার মরদেহ বর্তমানে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।

তবে ধারণা করা হচ্ছে, আত্মহত্যা নয়, তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।

নিহত বাবু শেখ লেখাপড়ার পাশাপাশি রঙ মিস্ত্রি বাবার সাথে কাজ করতেন।

নিহতের নিকটাত্মীয় ও লাশ নিয়ে হাসপাতালে আসা প্রান্ত জানান, তারা গত ১৫ নভেম্বর ৫২ জনের একটি দল বাস ভাড়া করে টাঙ্গাইল থেকে সমুদ্র শহর কক্সবাজার বেড়াতে আসেন।

তারা সকলেই শহরের কলাতলী সুগন্ধা পয়েন্টের আবাসিক হোটেল ‘ক্ল্যাসিক সী রিসোর্ট’ এ উঠেন।

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল ফিরে যাওয়ার কথা ছিল।

তিনি জানান, যেহেতু তারা আজ রাতেই চলে যাবেন তাই দুপুরেই হোটেলের রুম ছেড়ে দেয়া হয়েছিল।
শুধু একটি রুমে তাদের ব্যাগ ব্যাগেজ ছিল। বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ বাবু শেখ (২০) হোটেলের ৮তলায় ছাদের র‌্যালিং থেকে লাফ দেয়। পরে তাকে দ্রুত হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানান, তারা ওই যুবককে মৃত অবস্থায় পেয়েছেন।

ওই চিকিৎসক জানান, ময়না তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে লাশ দেখে মনে হয়েছে, ৮তলা থেকে একজন মানুষের শরীরে যে পরিমাণ আঘাত থাকার কথা তার কিছুই ছিলনা লাশের শরীরে।

ধারণা করা হচ্ছে, লাফ দিয়ে আত্মহত্যা নয়, তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।

নিহত বাবু শেখের নিকটাত্মীয় প্রান্ত জানান, কক্সবাজার বেড়াতে এসে কারো সাথে তার কোন ধরণের ঝগড়া হয়নি। মনোমালিন্যও ছিল না। সে ছিল শান্ত স্বভাবের ছেলে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net