1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে বাল্যবিয়ের দায়ে বরের মাকে ৩০ হাজার টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে বাল্যবিয়ের দায়ে বরের মাকে ৩০ হাজার টাকা জরিমানা

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ২৮৭ বার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাল্যবিয়ে করানোর অপরাধে বাল্যবিয়ের বরের মা নাসিমা খাতুন ওরফে বেগম (৪৫) কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অর্থদণ্ডে দণ্ডিত নাসিমা খাতুন ওরফে বেগম উপজেলার কুড়তলা গ্রামের কুদ্দুস মিয়ার স্ত্রী।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার কুড়তলা গ্রামের নাসিমা খাতুন ওরফে বেগম ও কুদ্দুস দম্পতির ছেলে কাশেম ওরফে রাজিব এর সাথে পোড়াবাড়িয়া গ্রামের ১৪ বছরের এক কিশোরীর বাল্যবিয়ে সম্পন্ন হয়।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফুর রহমান বর ও কনের বাড়িতে কয়েক দফা অভিযান চালিয়ে মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে বরের মা নাসিমা খাতুন ওরফে বেগমকে আটক করে তার কার্যালয়ে নিয়ে আসেন।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে নাসিমা খাতুন ওরফে বেগমকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net