1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লার নাঙ্গলকোটে যুবলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জ উপজেলায় মে-২০২৬ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  একাউন্টে কোটি টাকা থাকলেও ১হাজার টাকাও দিচ্ছে না ব্যাংক প্রশ্নের মুখে নিয়োগ প্রক্রিয়ার ‘স্বচ্ছতা’ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফটিকছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত টেকনাফের হ্নীলায় গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হাতিয়ার কৃতি সন্তান মোহাম্মদ আলী নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত ফজরের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা

কুমিল্লার নাঙ্গলকোটে যুবলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

মু.সাইফুল ইসলাম সবুজ,কুমিল্লা।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৩৩২ বার

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় সাইফুল ইসলাম নামের এক যুবলীগ নেতা ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করায় উল্টো তার বিরুদ্ধে আদালতে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেছে ইলিয়াছ মজুমদার ওরফে প্রবাসী বাবুল।

বাবুল বাঙ্গড্ডা মধ্যপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে। সাইফুল ইসলাম উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বাঙ্গড্ডা ইউনিয়ন যুবলীগের আহবায়ক এবং বাঙ্গড্ডা ইউনিয়নের গান্ধাছী গ্রামের মৃত মাষ্টার আব্দুল গফুর মজুমদারের ছেলে। ওই নেতার বিরুদ্ধে অপপ্রচার ও মামলা করায় বাঙ্গড্ডা ইউনিয়ন আ.লীগ, যুবলীগ, সেচ্চাসেবকলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

জানা যায়, ইলিয়াছ ও তার ভাই দুলালের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ নিয়ে ইউপি চেয়ারম্যান শাহজাহান মজুমদার ও সাইফুল ইসলাম সহ একাধিকবার শালিস বৈঠক করেছে। কিন্তু ইলিয়াছ তার সৎ ভাইকে বাদী করে কুমিল্লার আদালতে একটি মামলা দায়ের করেন। এ কারণে বিষয়টি মিমাংসিত হয়নি।

যুবলীগ নেতা সাইফুল ইসলাম বলেন, গত ২০ নভেম্বর ইলিয়াছ বিভিন্ন ফেসবুক আইডি থেকে আমার বিরুদ্ধে নানান ধরণের পোস্ট করেন। পরে আমি ২১ নভেম্বর থানায় একটি জিডি করেছি। এরপর জানতে পারলাম ২৪ নভেম্বর আমার বিরুদ্ধে কুমিল্লার আদালতে একটি চাঁদাবাজির মামলা করেছে। আমি আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করবো তাই একটি স্বার্থান্বেষী মহলের ইন্দনে ইলিয়াছকে ব্যবহার করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে।

এ বিষয়ে বাঙ্গড্ডা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ মজুমদার বলেন, ইলিয়াছ মজুমদার আওয়ামীলীগের কেউ নয়। নির্বাচন আসলেই একটা পক্ষ সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালায়। এর আগেও একটা পক্ষ এ ধরনের অপপ্রচার চালিছেন। ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহবায়ক দীলিপ মজুমদার বলেন, সে সবসময় আ.লীগের দলীয় নেতকর্মীদের নামে ফ্যাক আইডি বানিয়ে অপপ্রচার এবং সে সরকারের সুনাম ক্ষুন্ন করে।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান শাহজাহান মজুমদার বলেন, আমরা সবাই বিষয়টি মিমাংসা করার চেষ্টা করেছি। কিন্তু ইলিয়াছের কারণে মিমাংসা করা সম্ভব হয়নি। সাইফুল ইসলামের বিরুদ্ধে ইলিয়াছ যে চাঁদাবাজির মামলা করেছে এটা পুরো ভিত্তিহীন।

অভিযুক্ত ইলিয়াছ মজুমদারের মুঠোফোনে কল দিলে সে বক্তব্য না দিয়ে ইউপি মেম্বার খোরশেদ আলমকে ফোন ধরিয়ে দেয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net