1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধার আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতনে শিক্ষার্থীদের মাসিক বেতনসহ অন্যান্য ফি আদায় করা হচ্ছে - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০২ মে ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী উপজেলা শাখার মে দিবস পালন সাতকানিয়ায় বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার কুমিল্লা ইপিজেড এর বিষাক্ত বর্জ্য খালে প্রবাহ বন্ধ করতে হবে :  মনিরুল হক চৌধুরী এমপি  একটি কালভার্ট হলে ভিক্টোরিয়া কলেজের জলাবদ্ধতা কমে যাবে : কৃষিমন্ত্রী ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী কক্সবাজারের ঈদগাঁওয়ে অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার-৩ ক্ষতিগ্রস্থ কৃষকদের মানববন্ধন ৫০০ একর জমির মুগডাল বিনষ্ট,কোটি টাকার ক্ষতির আশংকা সাতকানিয়ায় মে দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ

গাইবান্ধার আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতনে শিক্ষার্থীদের মাসিক বেতনসহ অন্যান্য ফি আদায় করা হচ্ছে

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ২৪২ বার

করোনাকালে প্রতিষ্ঠান বন্ধ থাকলেও গাইবান্ধার আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতনে শিক্ষার্থীদের মাসিক বেতনসহ অন্যান্য ফি আদায় করা হচ্ছে
করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও গাইবান্ধার আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজে নানা কৌশলে মাসিক বেতনসহ অন্যান্য ফি আদায় করা হচ্ছে। প্রতিবাদে বিক্ষুব্ধ অভিভাবকরা বুধবার ওই শিক্ষা প্রতিষ্ঠান ঘেরাও করে এবং সম্মুখস্থ সড়কে এক মানববন্ধনের কর্মসূচী পালনসহ প্রতিবাদ সমাবেশ করে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দীপক কুমার পাল, মিহির ঘোষ, অ্যাড. রাবেয়া শিকদার মুক্তা, মাসুদুল ইসলাম সাগর, নুর মোহাম্মদ বাবু, অ্যাড. রেজাউল করিম, মো. আব্দুল কুদ্দুস প্রমুখ।
বক্তারা বলেন, করোনাকালীন সময়ে সরকারের ঘোষিত শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি আদায়ে যে নির্দেশনা দেয়া হয়েছে, তা উপেক্ষা করে বিভিন্ন কৌশলে আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকা সত্ত্বেও নিজেদের ইচ্ছেমতো মার্চ মাস থেকে বকেয়া বেতন ও অন্যান্য ফি আদায় করছে। তারা দাবি জানান, বকেয়া বেতন সরকারি নির্দেশনা মোতাবেক অবিভাবকদের মতামতের ভিত্তিতে বেতন ও অন্যান্য ফি আদায় করতে হবে। ইতোপূর্বে যেসব অভিভাবকদের কাছ থেকে নির্ধারিত বেতন আদায় করেছে তা সমন্বয় করতে হবে। অতিরিক্ত ফি আদায় করা যাবে না। স্কুল কর্তৃপক্ষকে অতিসত্বর এ বিষয়ে ঘোষণা দেয়ার জন্য আহ্বান জানান।
এব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আহসান হাবীব বলেন, সরকার আমাদেরকে বেতন নিতেও বলেনি। আবার নিষেধও করেনি। যদি কোন সরকারি নির্দেশনা আসে তাহলে আমরা অভিভাবকদের দাবি মোতাবেক বেতনের কিছু অংশ কমানোর জন্য গভর্ণিংবডির সাথে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net