1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম বিভাগীয় সদর দপ্তরে 'ফায়ার সপ্তাহ ২০২০' উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মধুখালী-ভাটিয়াপাড়া রেল লাইনের দুই পাশে ব্যাতিক্রমী উপায়ে খেজুরের বীজ বোপণ! ঈদগাঁওয়ে তিনদিনের টানা ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা! ভোগান্তিতে পৌরবাসী চন্দনাইশ পৌরসভার অধিকাংশ সড়ক সংস্কারবিহীন অবস্থায়  সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন উত্তর ফটিকছড়িতে একশো অসহায় পরিবারে শেখ শাহজাহান কর্তৃক খাদ্য সহায়তা  চট্টগ্রাম চন্দনাইশের হাসিমপুরে এক ব্যক্তির নাম জিজ্ঞেস করাকে কেন্দ্র করে বৌদ্ধ পরিবারের উপর হামলা দোহাজারী পৌরসভার হাফছড়ি খালের ওপর কাঠের সেতুর উদ্বোধন কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী সরকারি প্রণোদনার কৃষি উপকরণ ও বৃক্ষ বিতরণ হাটহাজারীতে

চট্টগ্রাম বিভাগীয় সদর দপ্তরে ‘ফায়ার সপ্তাহ ২০২০’ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ২৬৬ বার

চট্টগ্রামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম’’র ‘ফায়ার সপ্তাহ ২০২০’ উদ্বোধন করা হয়েছে।
আজ ( ১৯ নভেম্বর ) সকাল দশটায় চট্টগ্রাম বিভাগীয় সদর দপ্তরে ‘ফায়ার সপ্তাহ ২০২০’ শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।
‘প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুতি, দুর্যোগ মোকাবিলায় আনবে গতি এ প্রতিপাদ্য নিয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আজ থেকে সারাদেশে শুরু হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নানা কর্মসূচির মধ্য দিয়ে ২১ নভেম্বর পর্যন্ত এ সপ্তাহ উদযাপিত হবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর সূত্রে জানা যায়, এবারের সপ্তাহ পালনের মূল লক্ষ্য জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো এবং ফায়ার সার্ভিসের কার্যক্রমে তাদের সম্পৃক্ত করা। এ উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে তিন দিনব্যাপী সারাদেশে নানা ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
২১ নভেম্বর ফায়ার সার্ভিস সদর দপ্তরে রাষ্ট্রীয় পদকপ্রাপ্তদের মধ্যে পদক বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সপ্তাহ কার্যক্রমের সমাপ্তি হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপপরিচালক মাে. আজিজুল ইসলাম, চট্টগ্রাম জোন -২ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপপরিচালক ফরিদ আহাম্মদ চৌধুরী, জোন -৩ এর উপ – সহকারী পরিচালকমােঃ তৌফিকুল ইসলাম ভূইয়া,উপসহকারী পরিচালক মো. আলী আকবর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net