1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভূমি দখল, হামলায় আহত: ৩, থানায় অভিযোগ দায়ের - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী উপজেলা শাখার মে দিবস পালন সাতকানিয়ায় বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার কুমিল্লা ইপিজেড এর বিষাক্ত বর্জ্য খালে প্রবাহ বন্ধ করতে হবে :  মনিরুল হক চৌধুরী এমপি  একটি কালভার্ট হলে ভিক্টোরিয়া কলেজের জলাবদ্ধতা কমে যাবে : কৃষিমন্ত্রী ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী কক্সবাজারের ঈদগাঁওয়ে অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার-৩ ক্ষতিগ্রস্থ কৃষকদের মানববন্ধন ৫০০ একর জমির মুগডাল বিনষ্ট,কোটি টাকার ক্ষতির আশংকা সাতকানিয়ায় মে দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ

চৌদ্দগ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভূমি দখল, হামলায় আহত: ৩, থানায় অভিযোগ দায়ের

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ২৫৮ বার

কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের বাকগ্রামে ১৪৫ ধারা ভঙ্গ করে বাড়ীর রাস্তা সহ ভূমি দখলের অভিযোগ উঠেছে। এসময় প্রতিপক্ষের হামলায় নারী সহ তিন জন আহত হয়েছে। এঘটনায় আহত রাজিয়া সুলতানা খানম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৮ জনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। সোমবার তথ্যটি নিশ্চিত করেছেন থানার সেকেন্ড অফিসার এসআই মনির হোসেন। থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আলকরা ইউনিয়নের বাকগ্রামের মুজিবুল হক প্রকাশ মজল হকের সাথে মো: নজির আহম্মেদের ভূমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো।

এ নিয়ে মুজিবুল হক কুমিল্লার বিজ্ঞ আদালতে ১৪৫ ধারা সহ একাধিক মামলা করে। আদালতের নির্দেশে বিরোধপূর্ণ ভূমির উপর চৌদ্দগ্রাম থানা পুলিশ ১৪৫ ধারা জারি করে। আদালতের নির্দেশ অমান্য করে নজির আহম্মেদ একদল সন্ত্রাসী নিয়ে গত ৫ নভেম্বর বৃহস্পতিবার বিরোধপূর্ণ বাড়ির রাস্তা ও ভূমিটি জোর করে দখল ও মাটি কেটে লুট করে নিয়ে যাওয়ার সময় মুজিবুল হকের স্ত্রী রাজিয়া সুলতানা খানম বাধা প্রদান করিলে সন্ত্রাসীরা তাকে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় তার চিৎকারে ছেলে মিশকাতুল হাসান ও স্বামী মুজিবুল হক এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদেরকেও গুরুতর আহত করে।

এসময় সন্ত্রাসীরা বাড়ীঘর ভাংচুর সহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। পরে তাদের আত্ম-চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আহতদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে চিকিৎসা প্রদান করে। এঘটনায় আহত রাজিয়া সুলতানা খানম বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেন। এবিষয়ে চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার এসআই মো. মনির হোসেন বলেন, “আলকরায় ভূমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনায় রাজিয়া সুলতানা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে”।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net