1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পৌরসভার ৫টি সিলিং ফ্যান প্রদান মাদকমুক্ত সমাজ গড়তে সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল সদর দক্ষিণ উপজেলায় পল্লী উন্নয়ন দিবস পালিত ‘আগামী মাস থেকে গুইঙ্গাজুরি খাল, বিজয়পুর খাল খনন শুরু হবে’ নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন

চৌদ্দগ্রামে পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ৩০৮ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক কলহে মোসা: রুমা আক্তার (২৩) নামে এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিহত রুমা উপজেলার কাশিনগর ইউনিয়নের অলিপুর গ্রামের মো: মনির হোসেনের স্ত্রী এবং কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের কিং টঙ্গিরপাড় গ্রামের মৃত মফিজুর রহমানের মেয়ে। নিহতের ৫ বছর ও দেড় বছর বয়সী দু’টি কন্যা সন্তান রয়েছে। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, তুচ্ছ বিষয় নিয়ে রুমা আক্তারকে তার স্বামী, শ্বাশুড়ী-দেবর প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করতো। এনিয়ে কয়েকবার পারিবারিক শালিসে তাদেরকে মিলিয়ে দেয়া হয়।

নিহতের চাচাতো ভাই মো: ইউসুফ জানান, “গতকাল বিকেল তিনটায় রুমা আক্তারকে তার দেবর মারধর করার বিষয়টি জানতে পেরে তার স্বামীর বাড়ীতে যাওয়ার প্রাক্কালে রুমার আত্মহত্যার খবর পাই। পরে ঘটনাস্থলে গিয়ে রুমার নিথর দেহ দেখতে পাই। এসময় রুমার স্বামী, শ্বাশুড়ী ও দেবর সহ পরিবারের লোকজন পালিয়ে যায়। এটি আত্মহত্যা নয়, পরিকল্পিতভাবে আমার বোনকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার অপচেষ্টা করছে রুমার স্বামীর পরিবার। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি”।

এবিষয়ে চৌদ্দগ্রাম থানার এসআই মো: আবু হানিফ জানান, “আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গলায় ওড়না পেঁছানো লাশ দেখতে পাই। সুরতহাল রিপোর্ট শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লাশের শরীরের দু’একটা আঘাতের চিহৃ পাওয়া গেছে। ময়নাতন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে”।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net