1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গীতে এতিমের সম্পত্তি দখলের চেষ্টা ॥ প্রাণনাশের হুমকি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

টঙ্গীতে এতিমের সম্পত্তি দখলের চেষ্টা ॥ প্রাণনাশের হুমকি

এফ এ নয়ন :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ২৪২ বার

টঙ্গীতে এতিমের সম্পত্তি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে টঙ্গীর ভরান এলাকার মৃত আলীবুদ্দিন খান কটুর মেয়ে ছন্দা আক্তার গতকাল বৃহস্পতিবার দুপুরে টঙ্গী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন।
ভূক্তভোগী ছন্দা আক্তার সংবাদ সম্মেলনে তার লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার বাবা আলীবুদ্দিন খান (কটু) জীবদ্দশায় জলিল খান মার্কেটে ৬.৩ শতাংশ জমি ২০১৯ সালে আমার নামে লিখে দিয়ে যান। আমি নিজ নামে খাজনা খারিজ ও নামজারি করে ভোগ দখল করে আসছি। আমার বাবা আলীবুদ্দিন খান গত পহেলা অক্টোবর মৃত্যুবরণ করেন।

মৃত্যুর পরপরই আলী আমজাদ খান, আলী আসাদ খান, দীনা খান, নূর ইসলাম খান ও রাজু মিয়াসহ একটিচক্র মার্কেটের দোকান ভাড়ার টাকা তাদেরকে দিতে বলে। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় ওইচক্রটি আমার দোকানের ভাড়াটিয়াদের হুমকি প্রদান করে। হুমকিদাতাদের জিজ্ঞেস করা হলে তারা চাঁদা দাবি করে আমাকে প্রাণনাশের হুমকি দেয়। এঘটনায় আমি গত ১৫ অক্টোবর টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরী (নং-৬৬১) দায়ের করি। তিনি আরও বলেন, আমি এই সন্ত্রাসী, চাঁদাবাজদের হাত থেকে বাঁচতে চাই। তারা একাধিকবার আমার বাড়ি ও মার্কেট দখলে নিতে হুমকি ধামকি দিয়ে আসছে। বর্তমানে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। উক্ত চাঁদাবাজ ও সন্ত্রাসীরা যে কোন সময় আমার পরিবারের বড় ধরনের ক্ষতিসাধন করতে পারে। উক্ত সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে পুলিশ প্রশাসন ও সাংবাদিক ভাইদের সার্বিক সহযোগিতা কামনা করছি। এসময় ভূক্তভোগী ছন্দা আক্তারের স্বামী আসাদ্জ্জুামান দিপুও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net