1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেমরায় দশম শ্রেণীর ছাত্রী অপহরণ:গ্রেফতার ১ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন উত্তর ফটিকছড়িতে একশো অসহায় পরিবারে শেখ শাহজাহান কর্তৃক খাদ্য সহায়তা  চট্টগ্রাম চন্দনাইশের হাসিমপুরে এক ব্যক্তির নাম জিজ্ঞেস করাকে কেন্দ্র করে বৌদ্ধ পরিবারের উপর হামলা দোহাজারী পৌরসভার হাফছড়ি খালের ওপর কাঠের সেতুর উদ্বোধন কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী সরকারি প্রণোদনার কৃষি উপকরণ ও বৃক্ষ বিতরণ হাটহাজারীতে মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষের্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় বেতন-ভাতার দাবিতে এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চট্টগ্রাম দোহাজারীতে বিষাক্ত উপাদান দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা সহ মালামাল জব্দ

ডেমরায় দশম শ্রেণীর ছাত্রী অপহরণ:গ্রেফতার ১

মো.বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ২৬৯ বার

রাজধানীর ডেমরায় দশম শ্রেণীর ছাত্রী অপহরণের ঘটনায় মো. আলামিন (৩৫) নামে সহযোগী একজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত ১০ টার দিকে ডেমরার শান্তিবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে বুধবার বেলা ১১ টার দিকে তাকে আদালতে পাঠানো হয়। আলামিন চাঁদপুরের সদর থানার রামদাসি গ্রামের মো. আফজাল হোসেনের ছেলে। বর্তমানে সে ডেমরার শন্তিবাগ লুৎফর রহমান খাঁন রোড এলাকায় ভাড়া থাকে।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ডেমরা থানার এসআই মো. জহুরুল ইসলাম বলেন, গত পৌনে ২ মাস আগে আপহরণ হয় ওই ছাত্রী। এ ঘটনায় আদালতের নির্দেশে গত ১৪ নভেম্বর দিনগর রাতে ডেমরা থানায় একটি পিটিশন মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা। এর আগে এ বিষয়ে গত ৩০ সেপ্টেম্বর ডেমরা থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। অন্যান্য অভিযুক্তরা হলেন- ডেমরার কোনাপাড়া এলাকায় বসবাসরত চাঁদপুরের মতলব থানার খুনের চর মালবাড়ী গ্রামের তাজ উদ্দিন মালের ছেলে ইমন ওরফে জিংকু (২২) ও তার মা সাজু বেগম, একই এলাকার তানিয়া (২৮), ভোলার সদর থানার শ্যামপুর গ্রামের মানিক হাওলাদারের ছেলে মো. রফিকুল ইসলাম, ঢাকার সিদ্ধেশ্বরী এলাকার হাফিজউল্লাহ ভূঁইয়ার ছেলে কামরুল আহসান (৪৫) ও ঢাকার শান্তিনগর এলাকায় বসবাসরত বি-বাড়ীয়ার আশুগঞ্জ থানার মৈশাইর গ্রামের শফিউল ইসলামের ছেলে ফাইজুল ইসলাম ফয়েজ।

উল্লেখ্য: অপহৃত মেয়েটিকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় প্রতিনিয়ত জিংকু উত্ত্যক্ত করত। বারন করার জন্য বিষয়টি জিংকুর পারিবারে জানানো হলে পরবর্তীতে উল্টো তারা বেপরোয়াভাবে অপহৃতের মাকে হুমকি ধমকি দেয়। এদিকে গত ২৮ সেপ্টেম্বর বেলা ১০ টার দিকে মেয়েটি প্রাইভেট পড়তে বাইরে বের হয়। এ সময় পূর্বপরিকল্পিতভাবে অপহরণকারী জিংকু ও তার সহযোগীরা মেয়েটিকে অপহরণ করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net