ঢাকা   ০৮:৫৯:২৬ পিএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

ডেমরায় ১০ তলা ভবনে ভয়াভহ অগ্নিকান্ড

মো.বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ৩৮৬ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাজধানীর ডেমরার মাতুয়াইলে একটি ১০ তলা ভবনে ভয়াভহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধার আগে ডেমরার পশ্চিম ডগাইর ভূট্টুমিয়া রোডের পূর্ব পাশের্^ পাশা ভবনে এ ঘটনা ঘটে। এ সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পর্যায়ক্রমে ভবনের ৬ থেকে ১০ তলা তলা পর্যন্ত পুড়ে যায়। এ ঘটনায় পাশের আরেকটি ভবনে আগুন ছড়িয়ে পড়ার শংকায় রয়েছেন অধিবাসীরা। এদিকে খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসসহ ১৩ টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এ অগ্নিকান্ডের সূত্রপাশের বিষয়ে কোন তথ্য জানা যায়নি। তাছাড়া রাত সোয়া ৮ টা পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১০ তলা ওই ভবনটি সম্পূর্ন গোডাওন হিসেবে ব্যবহার হচ্ছে। ভবনের মালিক জলিল পাশা নিজেই চায়না থেকে ইলেকট্রিক মালামাল এনে এখানে গোডাউনজাত করেন। এলাকার অনেকের অভিযোগ, এ ভবনে দার্হ্যজাতীয় ক্যামিকেল রয়েছে বলে আগুন ছড়িয়ে পড়েছে।

এদিকে ফায়ার সার্ভিসের খামখেয়ালিপনাকে দায়ী করে ভবনের মালিক জলিল পাশা মোবাইল ফোনে বলেন বলেন, আগুন লেগেছে বিকালে কিন্তু ৩ ঘন্টা অতিবাহিত হলেও তারা আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। আর আগুন লাগার প্রথমে ফায়ার সার্ভিসের উঁচু মইগুলো ব্যবহার করেনি। ফায়ার সার্ভিসের খামখেয়ালীপনায় আমার সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে সব শেষ হয়ে গেলো।

এ বিষয়ে ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ওসমান গনি বলেন, অগ্নিকান্ডের সুত্রপাত সম্পর্কে আপাতত কোন তথ্য জানা যায়নি, তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে ফায়ার সার্ভিসের কয়েকটি টিম ঘটনাস্থলে জোর চেষ্টা চালাচ্ছে।

এ বিষয়ে ডিএসসিসির ৬৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মতিন সাউদ বলেন, এ ভবনটিসহ এলাকার অধিকাংশ ভবনই নিরাপদ দূরত্ব বজায় না রেখে করা হয়েছে। তাছাড়া আগ্নি নির্বাপনের ব্যবস্থা না করেই করা এসব ভবন নির্মাণ করা হয়েছে। আর রাজউক কিভাবে এসব অপরিকল্পিত ভবন নির্মাণের অনুমোদন দেয়?

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি