1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ড. আবু রেজা নদভী এমপি'র সাথে তুর্কী দাতা সংস্থার দুই শীর্ষ কর্মকর্তার সৌজন্য সাক্ষাত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন উত্তর ফটিকছড়িতে একশো অসহায় পরিবারে শেখ শাহজাহান কর্তৃক খাদ্য সহায়তা  চট্টগ্রাম চন্দনাইশের হাসিমপুরে এক ব্যক্তির নাম জিজ্ঞেস করাকে কেন্দ্র করে বৌদ্ধ পরিবারের উপর হামলা দোহাজারী পৌরসভার হাফছড়ি খালের ওপর কাঠের সেতুর উদ্বোধন কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী সরকারি প্রণোদনার কৃষি উপকরণ ও বৃক্ষ বিতরণ হাটহাজারীতে মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষের্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় বেতন-ভাতার দাবিতে এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চট্টগ্রাম দোহাজারীতে বিষাক্ত উপাদান দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা সহ মালামাল জব্দ

ড. আবু রেজা নদভী এমপি’র সাথে তুর্কী দাতা সংস্থার দুই শীর্ষ কর্মকর্তার সৌজন্য সাক্ষাত

মো.ইকবাল হোসেন, (চট্টগ্রাম) সাতকানিয়া:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ২৬৬ বার

বুধবার (১১ নভেম্বর) বিকেল তিনটায় দেশের শীর্ষস্থানীয় এনজিও সংস্থা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, চট্টগ্রাম-১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী’র সাথে চান্দগাঁও রূপালী আবাসিক এলাকাস্থ আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন তুর্কী দাতা সংস্থা “রিবাত ইনসানি ইয়ারদিম” এর নির্বাহী পরিচালক খলিল ইব্রাহীম ও এমডি সায়েত ডুমেন।

সাক্ষাত শেষে তুর্কী দাতা সংস্থার এই দুই শীর্ষ কর্মকর্তা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগ ঘুরে ফাউন্ডেশনের বহুমুখী সেবামূলক কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন এবং তাঁদের পরিচালিত “রিবাত ইনসানি ইয়ারদিম” দাতা সংস্থার অর্থায়নে আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের মাধ্যমে বাংলাদেশের বিবিধ সমাজসেবা মূলকখাতে কাজ করার আগ্রহের কথা জানান।

তারা “রিবাত ইনসানি ইয়ারদিম” দাতা সংস্থার কর্মকর্তাদ্বয় তাঁদের সংস্থার অর্থায়নে লোহাগাড়ায় ৩৩ টি, সাতকানিয়ায় ২৩ টি ওযুখানা নির্মাণে আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের স্বচ্ছতা ও দক্ষতার ভূঁয়সী প্রশংসা করেন।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের কর্মকর্তা মুহাম্মদ বোরহান উদ্দিন, জরজিস আহমদ চৌধুরী, জাহিদুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net