1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারা বারখাইন ভূমি অফিসে ক্যাজুয়ালদের নিয়ে ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ বানিজ্যে মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের নিখোঁজ সৌরভকে  উদ্ধার করেছে ঈদগাঁও থানা পুলিশ  চরমোন্তাজে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫

কাজী কামাল হোসেন, নওগাঁ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ২২৮ বার

নওগাঁর মান্দা সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে উপজেলার ফেরিঘাট এলাকায় পাথর বোঝাই ও খড় বোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

এদিকে নওগাঁ সদর উপজেলায় পৃথক দুর্ঘটনায় আরিফা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৭টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে সদর উপজেলার ডাক্তার মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়।

মান্দায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যাওয়া ব্যক্তিরা হলেন, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার আংগারিয়া গ্রামের শরৎ চন্দ্র বর্মণের ছেলে দীনেশ চন্দ্র বর্মণ (৩৮) ও একই গ্রামের দীনবন্ধু বর্মণের ছেলে দীনেশ বর্মণ (৩৬)। আহত ব্যক্তিদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাপসপাতালে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলা থেকে খড় নিয়ে একটি ট্রাক নিয়ে রাজশাহী জেলার বাগমারা উপজেলার মচমইল বাজারে যাচ্ছিল। পথে নওগাঁ-রাজশাহী মহাসড়কে মান্দা উপজেলার ফেরিঘাট এলাকায় ভোর সাড়ে পাঁচটার দিকে জোনাকী হোটেলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকের চালক সহ আরও পাঁচজন আহত হয়েছেন।

আহতরা হলেন, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা ছোটখাটামারি গ্রামের শিপন আলী (২৪), আংগারিয়া গ্রামের রফিকুল ইসলাম (৩৫), একই গ্রামের গৌরাঙ্গ চন্দ্র বর্মণ, নলেয়া গ্রামের বাচ্চু মিয়া (৩৫) ও রাজশাহীর বাগমারা উপজেলার খালগ্রামের আব্দুল জলিল (৪০)।

ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা আহত পাঁচজনকে উদ্ধার করে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে তাঁদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান, হতাহতদের মধ্যে ট্রাক চালক শিপন আলী ছাড়া অন্যরা পান ও খড় ব্যবসায়ী। ভুরুঙ্গামারী থেকে আনা খড় বাগমারীর মচমইল বাজারে বিক্রি করে সেখান থেকে পান কিনে আবার তাঁদের ভুরুঙ্গামারী ফিরে যাওয়ার কথা ছিল। দুর্ঘটনায় শিকার খড়বোঝাই ট্রাকটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

নওগাঁ সদর থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, শুক্রবার সকাল ৭টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে উপজেলার ডাক্তার মোড় এলাকায় আরিফা বেগম নামের এক নারী বাস ধরার জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় নওগাঁগামী বালুবোঝাই একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।
নিহত ওই নারী সদর উপজেলার বাচাড়ীগ্রাম এলাকার শামসুল হকের স্ত্রী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net