1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নৈতিকতায় চর্চায় জ্যোতি ফোরাম একটি যুগান্তকারী সংগঠন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

নৈতিকতায় চর্চায় জ্যোতি ফোরাম একটি যুগান্তকারী সংগঠন

প্রেস বিজ্ঞপ্তি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৩৭৯ বার

মাইজভান্ডারী আদর্শবাহী ছাত্র ও যুব সংগঠন জ্যোতি ফোরাম কেন্দ্রীয় পর্ষদের ব্যবস্থাপনায় মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে শিশু – কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সংগঠনের বার্ষিক সাধারণ সভা ১৮ই নভেম্বর বুধবার সংগঠনের প্রধান কার্যালয় শোকর এ মঞ্জিলে কেন্দ্রীয় পর্ষদ সভাপতি সৈয়দ শফিউল আজিম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাংগঠনিক সম্পাদক এস. এম. নেওয়াজ শাহরিয়ার আসিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মাইজভান্ডারী গবেষক ও লেখক, জ্যোতি ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা জনাব মুহাম্মদা শাহেদ আলী চৌধুরী। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলোজিলর বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. নিজামউদ্দিন জামি এবং বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সমিতিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সৈয়দ আজগর সুমন। সভায় বক্তারা বলেন – নৈতিকতা চর্চায় জ্যোতি ফোরাম একটি যুগান্তকারী সংগঠন। রাহবারে আলম, রহমতে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (মঃ) এর অমিয় বাণী “মানবতার চেতনায় উজ্জীবিত ব্যক্তিত্ব তৈরি করাই মাইজভান্ডারী দর্শনের মূল লক্ষ্য ” – এর আলোকে মানব সম্পদ তৈরি করাই জ্যোতি ফোরাম এর মূল লক্ষ্য। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ গোফরান উদ্দীনের পরিচালনায় প্রথম অধিবেশনে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অধিবেশনে কোরআন তেলাওয়াত ও মাইজভান্ডারী কালাম পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তৃতা রাখেন সংগঠনের সহ-সভাপতি জয়নাল আবেদিন তাওরাত। পরবর্তীতে সাংগঠনিক কর্মকান্ড বিষয়ক ভিডিওচিত্র প্রদর্শন ও সংগঠনের আর্থিক প্রতিবেদন প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ ফয়সাল। অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন জ্যোতি ফোরামের উপদেষ্টাবৃন্দ ও মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি হারুয়ালছড়ি শাখা, শোকর এ মওলা মঞ্জিলের কর্মকর্তা ও সদস্যবৃন্দ। পরবর্তীতে সভাপতির সমাপনী বক্তৃতা ও মিলাদ শরীফ পরিবেশনার মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net