1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পটিয়া পৌর নির্বাচন সাংবাদিকদের সাথে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ শাহজাহান চৌধুরী - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি’র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত যৌথ ব্যবসার নামে প্রতারণা: সৌদি প্রবাসীর দোকান দখল, শূন্য হাতে দেশে ফেরত ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজাতে হবে – মাগুরায় শ্রমিক সমাবেশে এ্যাড, আতিকুর রহমান  নানা আয়োজনে ঢাকার মিরপুর “ল” কলেজের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঈদগাঁওয়ে দুর্যোগে মানবিক উদ্যোগ: বন্যার্তদের পাশে লায়েক ইবনে ফাজেল ঈদগাঁওয়ে পানিবন্দী মানুষের মাঝে এমপি কাজলের ত্রাণ সহায়তা বিতরণ আনোয়ারায় বন্যাকবলিত ৩০০ পরিবারের মাঝে চেয়ারম্যান প্রার্থী নুরুল কবির রানার ত্রাণ বিতরণ প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা হাটহাজারীতে নিজ মেয়ের সামনে খুন হলেন পুলিশের সোর্স আজম এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

পটিয়া পৌর নির্বাচন সাংবাদিকদের সাথে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ শাহজাহান চৌধুরী

গিয়াস উদ্দিন (পটিয়া প্রতিনিধি)

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ২৩২ বার

আসন্ন পটিয়া পৌরসভার মেয়র নির্বাচনে মেয়র পদে বিএনপি থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরী।

দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে বিএনপির বিভিন্ন আন্দোলন সংগ্রাম ও দলীয় কর্মসূচিতে প্রত্যক্ষভাবে জড়িয়ে থাকা এই রাজনীতিবীদ দলের মনোনয়ন পেলে মেয়র পদে প্রার্থী হওয়ার আশা ব্যক্ত করেছেন। মোহাম্মদ শাহজাহান চৌধুরী পেশায় একজন ব্যবসায়ী। সামাজিক দায়বদ্ধতা থেকেই বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িয়ে আছেন দীর্ঘদিন ধরে।

মোহাম্মদ শাহজাহান চৌধুরী তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, মেয়র নির্বাচিত হলে পটিয়া পৌরসভাকে কেবল মাদক, সন্ত্রাস দূর্নীতিমুক্ত, পরিকল্পিত, আধুনিক কিংবা আরো উন্নত পটিয়ায় রূপান্তর করবেন। নগর পরিকল্পনাবিদ ও বিশেষজ্ঞদের পরামর্শে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা গ্রহণ করবেন। পৌরবাসীকে কথা বর্ধিত পৌরকর কমিয়ে আনার ব্যবস্থা করবেন। পটিয়া পৌরসভার সার্বিক উন্নয়ন, আধুনিক, প্রযুক্তি নির্ভর, পরিবেশবান্ধব, জবাবদিহি ও বাসযোগ্য পৌরসভা গঠনের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবেন। এজন্য সকল পৌরবাসীর প্রত্যক্ষ সহযোগিতা কামনা করেন।

পৌরসভার নেতৃবৃন্দ ও জেলার নেতৃবৃন্দ সবার সর্বসম্মতিক্রমে মেয়র নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা গ্রহণ করবো। পটিয়া পৌরসভার যানজট নিরসনে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করবো। পটিয়া পৌরসভার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করে পটিয়াকে দূর্গন্ধমুক্ত সুন্দর নগরীতে পরিণত করবো। পটিয়া পৌরসভার জলাবদ্ধতা নিরসনে কাজ করবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net