1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাইডেন তিন ভোট বেশি পেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছেন? - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন

বাইডেন তিন ভোট বেশি পেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছেন?

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ২৪৬ বার

যুক্তরাষ্ট্রের মোট ইলেকটোরাল ভোট ৫৩৮। প্রেসিডেন্ট নির্বাচিত হতে অন্তত ২৭০ ইলেকটোরাল ভোট নিশ্চিত করতে হবে। এখন পযন্ত ডেমোক্র্যাট দলের জো বাইডেন পেয়েছেন ২৩৮ ও রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৩ ভোট।
বাকি আছে ৮৭ ভোট।
এখন জিততে হলে অর্থাৎ ২৭০ ভোট হতে হলে বাইডেনকে পেতে হবে ৩২ ও ট্রাম্পকে ৫৭ ভোট।
ভোট গণনা বাকি আছে ৭ অঙ্গরাজ্যের। এগুলো হলো- নেভাডা (ভোট ৬), আলাস্কা (ভোট ৩), জর্জিয়া (১৬ ভোট), উত্তর ক্যারোলিনা (১৫ ভোট), পেনসিলভানিয়া (২০ ভোট), মিশিগান (১৬ ভোট) ও উইসকনসিন (১০ ভোট)। অর্থাৎ এখানে মোট ভোট ৮৬।
এই সাত রাজ্যের মধ্যে নেভাডা (৬ ভোট), উইসকনসিন (ভোট ১০) ও মিশিগানে (১৬ ভোট) এগিয়ে রয়েছেন বাইডেন।
অন্যদিকে ট্রাম্প এগিয়ে রয়েছেন আলাস্কা (ভোট ৩), জর্জিয়ায় (ভোট ১৬), পেনসিলভানিয়া (ভোট ২০) উত্তর ক্যারোলিনায় (ভোট ১৫)।
অর্থাৎ বাইডেন যে তিন রাজ্যে এগিয়ে, সেখানে ভোট ৩২। আর ট্রাম্প এগোনো যে চার রাজ্যে সেখানে ভোট ৫৪।
বাইডেন যদি ওই তিন রাজ্যে জেতে তা হলে মোট ভোট হয় ২৭০। আর যদি ট্রাম্প এগোনো তার চার রাজ্যে জেতে, তাহলে তার মোট ভোট হয় ২৬৭।
সে হিসেবে বাইডেন ট্রাম্পের চেয়ে তিন ভোট বেশি পেয়ে জয়ী হবেন।

আর যদি মিশিগানে (১৬ ভোট) বাইডেন হারে, তাহলে ট্রাম্প ১৩ ভোট বেশি পেয়ে জয়ী হবেন।
এখন অপেক্ষা ভোট গণনার শেষ অবধি।
দেখা যাক, কি হয়। কে হন যুক্তরাষ্ট্রের পরবর্তি প্রেসিডেন্ট।
এই ধারণা বাংলাদেশ সময় রাত নয়টা পযন্ত। এভাবে চলতে থাকলেই এই ফল সম্ভব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net