1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

বাগেরহাটে সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ২৫৮ বার

সংখ্যালঘুদের উপর হামলা, অত্যাচার, নির্যাতনের প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ হিন্দু-বৈদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের আয়োজনে বাগেরহাট শহরের সাধনার মোড়ে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, মহিলা পরিষদসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশগ্রহন করেন। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন, বাংলাদেশ হিন্দু-বৈদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাগেরহাট জেলা শাখার সভাপতি শিবু প্রসাদ ঘোষ, সাধারণ সম্পাদক এ্যাড, মিলন কুমার ব্যানার্জী, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, বাগেরহাট জেলা শাখার সভাপতি রবীন্দ্রনাথ দেবনাথ, বাগেরহাট মহিলা পরিষদের সভাপতি এ্যাড. সীতা দেবনাথ, লিগ্যাল এইড কর্মকর্তা রিজিয়া পারভীন, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ হায়দার প্রমুখ।

বক্তারা বলেন, মুরাদনগর পার্বতীপুরে হামলার সঠিক বিচার করতে হবে। অধ্যাপক কুশল চক্রবর্তীকে হত্যার হুমকিদাতাকে খুজে বের করে আইনের আওতায় আনতে হবে। সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন করতে হবে। আমরা সবাই কাধে কাধ মিলিয়ে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছি। এই দেশে কোন সাম্প্রদায়িকতার স্থান নেই। একটি অসাম্প্রদায়িক উন্নত রাষ্ট্র গড়তে সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করার আহবান জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net