1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাট জেলার মোংলায় জেল হত্যা দিবসে আলোচনা সভা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গঠনের আহ্বান ঈদগাঁওয়ে কামানের গোলা নিয়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সরকার ৯১৮ মেগাওয়াট বিদ্যুতের জন্য ১২টি আইপিপির সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি প্রকৌশলী সেলিম মো. জানে আলম কৃষি কথা গ্রাহক সম্প্রসারণে কুমিল্লা অঞ্চলে নবীনগর দ্বিতীয় স্থান ঈদগাঁহ কলেজ জাতীয় করণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ আইনমন্ত্রীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও বিচার দাবি কুমিল্লায় ১০ কিলোমিটার যানজট, দুর্ভোগে যাত্রীরা

বাগেরহাট জেলার মোংলায় জেল হত্যা দিবসে আলোচনা সভা

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ২৮৩ বার

আজ ৩ নভেম্বর জেলহত্যা দিবস।১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মম হত্যার শিকার হন বঙ্গবন্ধুর সহচর ও জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম,তাজউদ্দীন আহমদ,এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামান। দিবসটি উপলক্ষে মোংলা উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে সকালে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়।
মঙ্গলবার সকাল ১০ টায় আওয়ামীলীগের সভাপতি সুনিল কুমার বিশ্বাস এর সভাপতিত্বে ও শ্রমিকলীগ নেতা নুরুদ্দিন আল মাসুদ এর পরিচালনায় বক্তব্য রাখেন,মোংলা পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন,পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ কামরুজ্জামান জসিম,উপজেলায় যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার, পৌর যুবলীগের সভাপতি এস,এম,কবির হোসেন,সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ আল মামুন।

এসময় বক্তারা বলেন,পঁচাত্তরের ষড়যন্ত্রের ধারাবাহিকতায় হয়েছিলো ৩রা নভেম্বর হত্যাকান্ড।সন্ত্রাস,মৌলবাদ ও জঙ্গিবাদের বিষবৃক্ষ সমূলে উৎপাটন করে সোনার বাংলা প্রতিষ্ঠা করাই হবে আওয়ামীলীগ সরকারের মূল লক্ষ্য।তারা আরও বলেন,জেলহত্যাকান্ডের অনেক রহস্য উন্মোচিত হয়নি।ইতিহাসে সত্যের স্বার্থে ও নতুন প্রজন্মকে জানাতে এ বিষয়টি উদঘাটন করা দরকার।অভিভাবকশূন্য করতে বঙ্গবন্ধু হত্যা আর নেতৃত্বশূন্য করতেই ৭১-এর পরাজিত শক্তি জেল হত্যা সংঘটিত করেছিলো। এর আগে চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তারা।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,পৌর আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক কাজী গোলাম হোসেন বাবলু,সাংগঠনিক সম্পপাদক সাখাওয়াত হোসেন মিলন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ শাহরুখ বাপ্পী প্রমুখ । আওয়ামীলীগ,ছাত্রলীগ,যুবলীগ,স্বেচ্ছা সেবকলীগ সহ সকল পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন। অলোচনা শেষে জাতীয় চার নেতাসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net