1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাট জেলার মোরেলগঞ্জে ঘুমন্ত মায়ের কোল থেকে নবজাতক চুরি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী সরকারি প্রণোদনার কৃষি উপকরণ ও বৃক্ষ বিতরণ হাটহাজারীতে মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষের্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় বেতন-ভাতার দাবিতে এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চট্টগ্রাম দোহাজারীতে বিষাক্ত উপাদান দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা সহ মালামাল জব্দ ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পৌরসভার ৫টি সিলিং ফ্যান প্রদান মাদকমুক্ত সমাজ গড়তে সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল সদর দক্ষিণ উপজেলায় পল্লী উন্নয়ন দিবস পালিত ‘আগামী মাস থেকে গুইঙ্গাজুরি খাল, বিজয়পুর খাল খনন শুরু হবে’ নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

বাগেরহাট জেলার মোরেলগঞ্জে ঘুমন্ত মায়ের কোল থেকে নবজাতক চুরি

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ২৫৪ বার

বাগেরহাট জেলার, মোরেলগঞ্জ উপজেলায় ঘুমন্ত বাবা-মায়ের কোল থেকে ১৭ দিনের এক নবজাতক (সোহানা) চুরি হয়েছে। রোববার (১৫ নভেম্বর) মধ্য রাতের খাউলিয়া ইউনিয়নের গাবতলা গ্রামে এ চুরির ঘটনা ঘটে। শিশুটির মা জানান, রোববার রাতে ঘরের আলো বন্ধ করে ঘুমিয়ে পড়ছিলাম। সোহানা আমাদের দুই জনের মাঝখানে সোয়া ছিল। রাতে কয়েকবার দুধও খাইয়েছি। রাত ২টার দিকে উঠে দেখি আমার মেয়ে নেই। তারা দ্রুতই বাচ্চাটিকে খুঁজে বের করার অনুরোধ জানান।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, খোয়া যাওয়া নবজাতক সোহানার বাবা সুজন খানের আগেও বিয়ে ছিল। ওই স্ত্রীরও দুই বছরের একটা মেয়ে রয়েছে।

এই সন্তান খোয়া যাওয়া পারিবারিক কোনো ষড়যন্ত্র কিনা আমরা তাও খতিয়ে দেখছি। বাবা-মায়ের কোল থেকে খোয়া যাওয়া নবজাতক সোহানাকে উদ্ধার করতে ভোর চারটা থেকেই আমরা অভিযান শুরু করেছি। আমরা ঘটনাস্থলে রয়েছি, নবজাতকে খুঁজে পেতে সর্বোচ্চ চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net