1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাট জেলার মোরেলগঞ্জে জাতীয় বিজ্ঞান সপ্তাহের উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজাতে হবে – মাগুরায় শ্রমিক সমাবেশে এ্যাড, আতিকুর রহমান  নানা আয়োজনে ঢাকার মিরপুর “ল” কলেজের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঈদগাঁওয়ে দুর্যোগে মানবিক উদ্যোগ: বন্যার্তদের পাশে লায়েক ইবনে ফাজেল ঈদগাঁওয়ে পানিবন্দী মানুষের মাঝে এমপি কাজলের ত্রাণ সহায়তা বিতরণ আনোয়ারায় বন্যাকবলিত ৩০০ পরিবারের মাঝে চেয়ারম্যান প্রার্থী নুরুল কবির রানার ত্রাণ বিতরণ প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা হাটহাজারীতে নিজ মেয়ের সামনে খুন হলেন পুলিশের সোর্স আজম এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পানিবন্দি মানুষের পাশে এমপি লুৎফর রহমান কাজলের  সহায়তা  চকরিয়ায় জীপ গাড়ি ভর্তি কলা লুটের ঘটনায় থানায় অভিযোগ 

বাগেরহাট জেলার মোরেলগঞ্জে জাতীয় বিজ্ঞান সপ্তাহের উদ্বোধন

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ২২৪ বার

‘পরিবেশ সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে ৪২তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২০ এর উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বুধবার বেলা ১১টায় এসিলাহা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান ভবনে দু’দিনব্যাপী এ বিজ্ঞান সপ্তাহের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, প্রধান শিক্ষক মমতাজ বেগম, আব্দুল মালেক, উপজেলা স্কাউটস সাধারণ সম্পদক প্রভাত কুমার মিস্ত্রী, অধ্যাপক জাকির হোসেন রিয়াজ ও প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম।
এবারের বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ২১টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রগন করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net