1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বুড়িমারীতে জুয়েল কে পিটিয়ে হত্যার পর লাশ পুড়িয়ে দেয়াসহ ৩ মামলায় গ্রেফতারকৃত ২ জনের পৃথক ৩ দিনের রিমান্ড মন্জুর করেছে আদালত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

বুড়িমারীতে জুয়েল কে পিটিয়ে হত্যার পর লাশ পুড়িয়ে দেয়াসহ ৩ মামলায় গ্রেফতারকৃত ২ জনের পৃথক ৩ দিনের রিমান্ড মন্জুর করেছে আদালত

লাভলু শেখ, স্টাফ রিপোটার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ১৯৮ বার

লালমনিরহাটের বুড়িমারীতে গণপিটুনি দিয়ে শহিদুন্নবী জুয়েলকে হত্যা ও তার লাশ পুড়িয়ে দেয়ার মামলাসহ ৩ মামলায় গ্রেফতারকৃত অারো ২জনের পৃথক ৩দিনের রিমান্ড মন্জুর করেছে অাদালত এ মামলায় অারো ১ জন কে গ্রেফতার করেছে পুলিশ। এ পযন্ত মোট ৩৯ জন কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আমলি আদালত ৩-এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফেরদৌসী বেগমের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বুধবার লালমনিরহাট জেলা ডিবি পুলিশের ওসি ওমর ফারুক জানান,গ্রেফতারকৃত আসামী আবুল কালাম ও জি এম মানিক এর পৃথক ৩ করে রিমান্ড মন্জুর করেছে অাদালত। মঙ্গলবার ডিবি পুলিশের পক্ষ থেকে অাবুল কালামের ৫ দিন ও জি এম মানিকের ৩ রিমান্ড চেয়ে অাবেদন করা হলে অাদালত বুধবার শেষ বিকেলে ২ জনের ৩ দিন করে রিমান্ড মন্জুর করেছে অাদালত। অপরদিকে মঙ্গলবার রাত সাড়ে ৯টায় বুড়িমারী বাজার থেকে অভিযান চালিয়ে অারো ১ জনকে গ্রেফতার করা হয়েছে। সে পাটগ্রামের বুড়িমারীর উফারমারা নাটারবাড়ী গ্রামের মোঃফজলুল হক ওরফে ঘোটো এর ছেলে মোঃ ফরিদুল ইসলাম (৩৭)। গ্রেফতারকৃত ফরিদুল কে বুধবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে। গত ২৯ অক্টোবর বুড়িমারীতে জুয়েল কে কোরঅান অবমাননার গুজব ছড়িয়ে গনপিটুনি দিয়ে হত্যার পর লাশ পুড়িয়ে দেয়া হয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net