1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বেতন বৈষম্য নিরসনের দাবিতে চকরিয়ায় অনির্দিষ্টকালের জন্য স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি শুরু - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজাতে হবে – মাগুরায় শ্রমিক সমাবেশে এ্যাড, আতিকুর রহমান  নানা আয়োজনে ঢাকার মিরপুর “ল” কলেজের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঈদগাঁওয়ে দুর্যোগে মানবিক উদ্যোগ: বন্যার্তদের পাশে লায়েক ইবনে ফাজেল ঈদগাঁওয়ে পানিবন্দী মানুষের মাঝে এমপি কাজলের ত্রাণ সহায়তা বিতরণ আনোয়ারায় বন্যাকবলিত ৩০০ পরিবারের মাঝে চেয়ারম্যান প্রার্থী নুরুল কবির রানার ত্রাণ বিতরণ প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা হাটহাজারীতে নিজ মেয়ের সামনে খুন হলেন পুলিশের সোর্স আজম এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পানিবন্দি মানুষের পাশে এমপি লুৎফর রহমান কাজলের  সহায়তা  চকরিয়ায় জীপ গাড়ি ভর্তি কলা লুটের ঘটনায় থানায় অভিযোগ 

বেতন বৈষম্য নিরসনের দাবিতে চকরিয়ায় অনির্দিষ্টকালের জন্য স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি শুরু

শাহরিয়ার মাহমুদ রিয়াদ, চকরিয়া :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ২৫৩ বার

নিয়োগবিধি সংশোধনসহ বেতন আপগ্রেডেশনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৬নভেম্বর) কক্সবাজারের চকরিয়ায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন (বি.এইচ.এ.এ) কেন্দ্রীয় শাখার আহবানে এ কর্মসূচি বাস্তবায়ন করে চকরিয়া উপজেলা শাখা। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত কর্মবিরতির সমাবেশে সভাপতিত্ব করেন দাবি বাস্তবায়ন কমিটির আহবায়ক স্বাস্থ্য প‌রিদর্শক (ইনচার্জ) ওবাইদুল হোছাইন। দাবি বাস্তবায়ন কমিটির সদস্য সচিব সংগঠনের উপজেলা শাখার সভাপতি স্বাস্থ্য সহকারী মোহাম্মদ হোছাইনের পরিচালনায় কর্মবিরতির সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক স্বাস্থ্য প‌রিদর্শক দে‌লোয়ার হোছাইন, যুগ্ম আহবায়ক সহকারী স্বাস্থ্য প‌রিদর্শক ন‌জির আহমদ, যুগ্ম আহবায়ক সহকারী স্বাস্থ্য প‌রিদর্শক খায়রুল আলম, সদস্য যথাক্রমে- সহকারী স্বাস্থ্য প‌রিদর্শক মোঃ ম‌হিউ‌দ্দিন, স্বাস্থ্য সহকারী হোছাইন আহমদ, স্বাস্থ্য সহকারী জা‌রিয়াতুল মোস্তফা, স্বাস্থ্য সহকারী বিশ্বম্বর নয়ন রঞ্জন সুশীল, উপ‌দেষ্টা প‌রিষদ সদস্য স্বাস্থ্য প‌রিদর্শক মোঃ ওসমান গ‌ণি, স্বাস্থ্য প‌রিদর্শক আব্দুর র‌হিম, স্বাস্থ্য সহকারী ফোরকানুল ইসলাম ও স্বাস্থ্য সহকারী মোঃ ইসমাইল। উল্লেখ্য, বেতন বৈষম্য নিরসনের একই দাবিতে সারাদেশে ২৬ হাজার স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি চলছে। এরই আলোকে চকরিয়ায়ও কর্মবিরতি চলছে স্বাস্থ্য সহকারীদের।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net