1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ব্যাংকিং জগতের কিংবদন্তি এম আজিজুল হক চলে গেলেন না ফেরার দেশে - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাদকমুক্ত সমাজ গড়তে সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল সদর দক্ষিণ উপজেলায় পল্লী উন্নয়ন দিবস পালিত ‘আগামী মাস থেকে গুইঙ্গাজুরি খাল, বিজয়পুর খাল খনন শুরু হবে’ নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী

ব্যাংকিং জগতের কিংবদন্তি এম আজিজুল হক চলে গেলেন না ফেরার দেশে

শাহ জালাল, সোনারগাঁ ( নারায়ণগঞ্জ) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ৩১৬ বার

প্রস্তাবিত সোনারগাঁ স্কলার্স একাডেমি স্কুলের উপদেষ্টা অবসর প্রাপ্ত মেজর রেজাউল কারিম এর পিতা পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এম আজিজুল হক চলে গেলেন না ফেরার দেশে। বৃহস্পতিবার দিন সকাল ৭.৫০-এ সিএমএইচএ তিনি ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি কোভিড-১৯-এ আক্রান্ত ছিলেন।

ঢাকায় তার কোনো জানাজা নামাজ হবে না। তার লাশ কিশোরগঞ্জে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজার নামাজের পর দাফন করা হবে।

এম আজিজুল হক বাংলাদেশে ব্যাংকিং জগতের এক কিংবদন্তি ছিলেন। তিনি বাংলাদেশ ইসলামী ব্যাংকিং খাতের অন্যতম পথিকৃত হিসেবে পরিচিত ছিলেন। সুদীর্ঘ ৬২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন এ ব্যাংকার ১৯৫৮ সালে প্রবেশনারি অফিসার হিসেবে পাকিস্তানের হাবিব ব্যাংকে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক লিমিটেড এবং ইসলামিক ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৫ সালে সেন্ট্রাল শরীয়াহ বোর্ড অব ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশ কর্তৃক প্রবর্তিত মর্যাদাপূর্ণ ‘অ্যানুয়াল ইসলামিক ব্যাংকিং অ্যাওয়ার্ড’ অর্জন করেন।

আজিজুল হক ২০১৭ সালের ৫ জানুয়ারি পর্যন্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের স্বতন্ত্র পরিচালক ও ভাইস চেয়ারম্যান ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net