1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভাগ্যকুলে আওয়ামী লীগে বিএনপি-জামায়াতের কাউন্সিলর থাকার অভিযোগে সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন উত্তর ফটিকছড়িতে একশো অসহায় পরিবারে শেখ শাহজাহান কর্তৃক খাদ্য সহায়তা  চট্টগ্রাম চন্দনাইশের হাসিমপুরে এক ব্যক্তির নাম জিজ্ঞেস করাকে কেন্দ্র করে বৌদ্ধ পরিবারের উপর হামলা দোহাজারী পৌরসভার হাফছড়ি খালের ওপর কাঠের সেতুর উদ্বোধন কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী সরকারি প্রণোদনার কৃষি উপকরণ ও বৃক্ষ বিতরণ হাটহাজারীতে মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষের্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় বেতন-ভাতার দাবিতে এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চট্টগ্রাম দোহাজারীতে বিষাক্ত উপাদান দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা সহ মালামাল জব্দ

ভাগ্যকুলে আওয়ামী লীগে বিএনপি-জামায়াতের কাউন্সিলর থাকার অভিযোগে সংবাদ সম্মেলন

আব্দুর রকিব,শ্রীনগর প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ২৫০ বার

শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে বিএনপি-জামায়াত সহ অন্যান্য দলের
লোকজনকে কাউন্সিলর করার অভিযোগে সাংবাদ সম্মেলন করা
হয়েছে। শুক্রবার সন্ধা সাড়ে ৬টার দিকে ভাগ্যকুল ইউনিয়ন
পরিষদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভাগ্যকুল ইউনিয়ন
আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি প্রার্থী ও নৌকা প্রতিকে
বিজয়ী ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মনোয়ার
হোসেন শাহাদাৎ। সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের
সামনে কাউন্সিলরদের তালিকা তুলে ধরে বলেন ১৯৮ জন কাউন্সিলরের
মধ্যে ৪৭ জন কাউন্সিলর সরাসরি বিএনপি,জামায়াত,বিকল্পধারা,জাতীয় পার্টি সহ বিভিন্ন
রাজনীতির সাথে জড়িত।

এই তালিকায় সরকারী কর্মচারীও রয়েছেন। তিনি আরো অভিযোগ করেন, কাউন্সিলরদের যে
তালিকা সরবরাহ করা হয়েছিল পরবর্তীতে দেখা যায় একই
তারিখে স্বাক্ষরিত কাউন্সিলরদের তালিকা পরিবর্তন করা হয়েছে।
এসব বিষয় নিয়ে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক আলহাজ¦ লুৎফর রহমানের সাথে যোগাযোগ করা হলে
তিনি আমাদেরকে বলেন বিষয়টি দেখা হবে। পরবর্তীতে শুক্রবার
কাউন্সিল শুরু হলে আমরা বিষয়টি উত্থাপন করি। পরে বিকাল ৫টা
পর্যন্ত আমাদেরকে বলা হয় তালিকা পরিবর্তন করার পর কাউন্সিল
করা হবে। ৫টার পর আমরা চলে আসলে তারা জেলা ও উপজেলা
কমিটির নেতৃবৃন্দকে দিয়ে চাপের মুখে আগের কাউন্সিলরদের
মাধ্যমে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন
করিয়ে নেন। এসময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন,
শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য কাজী ইকবাল হোসেন
পিউল, ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য বিদায়ী কমিটির
সহ সভাপতি আলহাজ¦ আব্দুর রহমান, নাজিম উদ্দিন বেপারী,যুগ্ন সম্পাদক আঃ সামাদ মেম্বার, সাংগঠনিক সম্পাদক
রফিকুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল হক,
কোষাধক্ষ্য মোশারফ মেম্বার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক
এটিএম মাসুদ, মহিলা বিষয়ক সম্পাদিকা রোকসানা পারভীন,
সহ দপ্তর সম্পাদক শওকত মৃধা, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক
সভাপতি পারভেজ কবির,নুরে আলম মানিক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net