1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে মডেল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করলের এমপি শিখর - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে সাবেক দুই ইউপি সদস্যের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘন্টাব্যাপী সংঘর্ষে অর্ধ শতাধিক লোক আহত  ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল ভাঙ্গুড়ায় ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপি নেতার হুকুমে সিঙ্গাপুর প্রবাসীরকে মারধরঃ স্বর্ণের চেইন ও টাকা ছিনতাই  চট্টগ্রাম চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অননুমোদিত বীজ বিক্রয়ের অপরাধে ৩০,০০০/- টাকা জরিমানা নকলায় বাস চাপায় স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকের মৃত্যু ঈদগাঁওর জালালাবাদে পানিবন্দী মানুষের পাশে যুবনেতা কামাল হোসেন  ঈদগাঁওয়ে শাহ ফকির বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন  নোবিপ্রবিতে কোষাধ্যক্ষ হওয়ার আলোচনায় আওয়ামীপন্থী শিক্ষক নেতা ড. রাকিবুল ইসলাম কলা ভর্তি জীপ গাড়ি আটকে চাঁদা দাবীর অভিযোগ 

মাগুরার শ্রীপুরে মডেল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করলের এমপি শিখর

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ২৭৮ বার

মাগুরার শ্রীপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে । ২৪ নভেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার শ্রীপুর নতুন বাজার এলাকায় এ কাজের উদ্বোধন করেন মাগুরা -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যডঃ সাইফুজ্জামান শিখর।

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক ডঃ মোঃ আশরাফুল আলম, গণপূর্ত মাগুরার নির্বাহী প্রকৌশলী শাকিউল আজম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর, শ্রীপুর থানা ইনচার্জ অফিসার মোঃ আলী মাসুদ , ইসলামিক ফাউন্ডেশন মাগুরার সহকারী পরিচালক মোঃ মনিরুজ্জামান , মাষ্টার ট্রেইনার মোঃ শিহাব উদ্দিন, ফিল্ড সুপারভাইজার মোঃ মজিবর রহমান, মোঃ বোরহান উদ্দিন, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হুমাউনুর রশীদ মুহিত, শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মসিউর রহমানসহ আরো অনেকে ।

উদ্বোধন শেষে প্রধান অতিথি বলেন, শুধু মাগুরাতে নয় দেশের সব জেলা ও উপজেলায় মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ মডেল মসজিদ আমাদের ইসলামের ঐতিহ্যকে আরও গৌরবান্বিত করবে।

উলেখ্য, এ প্রকল্পের ভৌত সুবিধার মধ্যে- ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গণশিক্ষা কেন্দ্র, মৃত ব্যক্তির গোসল করানোর স্থান, সভাকক্ষ, অফিস কক্ষ, ইসলামিক চর্চা কেন্দ্র, গেস্ট রুম, মহিলা ও পুরুষ নামাজের পৃথক স্থান, মক্তব, ইমাম ও মুয়াজ্জিনের থাকার স্থান, গাড়ি পার্কিং, মহিলা ও পুরুষ পৃথক ওজুখানা, লাইব্রেরিসহ অন্যান্য সুবিধা থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net