1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় নানা আয়োজন জাতীয় সমবায় দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শ্রমিকের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান ঈদগাঁওয়ে বাস-কভার ভ্যান সংঘর্ষে চালক নিহত ভোলায় ইসলামে শ্রমিকের মর্যাদা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত  আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জে “শ্রমিক কল্যাণ ফেডারেশনে’র” র‌্যালি ও আলোচনা সভা আজ মহান মে দিবস ঈদগাঁওয়ে ড্রাইভার সেলিম বাবু হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অদম্য নারী পুরস্কার’ পেলেন প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

মাগুরায় নানা আয়োজন জাতীয় সমবায় দিবস পালিত

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ২৩২ বার

“বঙ্গবন্ধুর দর্শন – সমবায়ে উন্নয়ন “এই শ্লোগান নিয়ে ৪৯তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে মাগুরার শ্রীপুরে অনুষ্টিত হয়েছে আলোচনা সভা ও মাস্ক বিতরণ অনুষ্ঠান ।
৭ নভেম্বর ২০২০ শনিবার বেলা ১১টায় স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসিনা মমতাজ। উপজেলা প্রশাসন,সমবায় বিভাগ ও, উপজেলা সমবায়ীবৃন্দের আয়োজনে –
স্বাগত বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নূরোল ইসলাম।

উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মিত্রজিত ঘোষের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল অন্যান্যদের বক্তব্য রাখেন জোকা দারিদ্র্য নিরোধ সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিমিটেড এর প্রধান উপদেষ্টা মোঃ সাইফুজ্জামান নজরুল, নবদিগন্তের সভাপতি শফিকুজ্জামান রিপন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ সাইফুল্লাহ,এম,আর জিন্নাহ, লেনিন জাফর,মোঃ সিরাজুল ইসলাম টোকন আব্দুর রশিদ, বিশিষ্ট সমাজ সেবক শেখ নজরুল ইসলাম, মোঃ সফিক ইসলামসহ আরো অনেকে।
আলোচনা সভায় সাংবাদিক,বিভিন্ন অফিসের কর্মকর্তা, ও উপজেলার বিভিন্ন এলাকার সমবায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। এর পূর্বে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি ও সভাপতির নেতৃত্বে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে জাতীয় সমবায় দিবসের কার্যক্রম শুরু হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net