1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে ট্রাকের ধাক্কায় মোরটরসাইকেল আরোহী নিহত, আহত ৩ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৪ মে ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জ উপজেলায় মে-২০২৬ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  একাউন্টে কোটি টাকা থাকলেও ১হাজার টাকাও দিচ্ছে না ব্যাংক প্রশ্নের মুখে নিয়োগ প্রক্রিয়ার ‘স্বচ্ছতা’ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফটিকছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত টেকনাফের হ্নীলায় গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হাতিয়ার কৃতি সন্তান মোহাম্মদ আলী নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত ফজরের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা

মীরসরাইয়ে ট্রাকের ধাক্কায় মোরটরসাইকেল আরোহী নিহত, আহত ৩

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ২৪০ বার

মীরসরাইয়ে ট্রাকের ধাক্কায় মোরটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আরো তিন জন আহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়নের বদিউল্লাহপাড়া এলাকায় সিপি হ্যাচারির সামনে বঙ্গবন্ধু শিল্পনগর সংযোগ সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ সাইমুন (৩০)।

সে উপজেলার বারইয়ারহাট পৌরসভার ২ নং ওয়ার্ড সোনাপাহাড় এলাকার জয়নাল আবেদীনের পুত্র। এই দুর্ঘটনায় ইকবাল হোসেন (৩৩) সৌরভ হোসেন (২৮) ও হামিদুর রহমান (৩২) নামের আরো তিন মোটরসাইকেলের আরোহী আহত হয়েছেন। শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় আহতদের মধ্যে ইকবাল ও সৌরভকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।

আহত হামিদুর রহমান বলেন, মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে ফুড জোন নামে এক বন্ধুর মালিকানাধীন রেস্তোরাঁ উদ্বোধন করতে কেকসহ দুটি মোটরসাইকেল নিয়ে বারইয়ারহাট থেকে যাচ্ছিলাম আমরা ৪ বন্ধু। পথে বেপরোয়া গতির একটি মিনি ট্রাক আমাদের সামনের মোটরসাইকেলকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে সামনের টি দুমড়েমুচড়ে গিয়ে পেছনের মোটরসাইকেলেও ধাক্কা লাগে। দুর্ঘটনায় বন্ধু সাইমুন ঘটনাস্থলেই নিহত হয়।
এই বিষয়ে মীরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, মঘাদিয়া ইউনিয়নের বদিউল্লাহপাড়া এলাকায় মিনি ট্রাক ও মোটরসাইলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর এলাকাবাসীর সহযোগীতায় মিনি ট্রাকের চালক সাইদুল ইসলামকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net