ঢাকা   ০৪:৫২:৫২ এএম, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে

মোজাম্বিকে বাঁশখালীর ব্যবসায়ী নিখোঁজ

শিব্বির আহমদ রানা, বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৩৬৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

দক্ষিণ আফ্রিকার মোজাম্বিকের মোজাম্বিক মানিকা প্রভেন্সিয়া সিমুই সিটি এলাকা থেকে বাংলাদেশী নাগরিক রশিদ কমার্শিয়ালের মালিক মুহাম্মদ রশিদ (২২) নামের এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। গত ৩ নভেম্বর মোজাম্বিক সময় সকাল আনুমানিক ১০ টায় তাকে অপহরণ করা হয়।

মোজাম্বিক প্রবাসী এম.আর মুজিব মুঠোফোনে প্রতিনিধিকে বলেন, ‘ আমি খবর নিয়ে জানতে পারি মোজাম্বিকের বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ রশিদ সকালে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারী দের কাজ পরিদর্শন করতে যায়। সেখানে পাঁচজন অস্ত্রধারী লোক নিজেদের পুলিশ পরিচয় দিয়ে একটি প্রাইভেটকারে করে তুলে নিয়ে যায় তাকে। তাকে অপহরণ করার খবর পাওয়ার সাথে সাথে নিকটস্থ পুলিশ স্টেশনে যোগাযোগ করা হয়। পুলিশ স্টেশন থেকে জানানো হয় কোন ধরনের পুলিশ আমাদের ক্যাম্প থেকে পাঠানো হয়নি।’

নিখোঁজ হওয়া ব্যবসায়ী মুহাম্মদ রশিদের দেশের বাড়ী চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায়। তিনি শিলকুপ ইউনিয়নের পশ্চিম মনকিচর গ্রামের ১ নম্বর ওয়ার্ড এলাকার সিরাজুল ইসলামের ছেলে। রশিদ মোজাম্বিকে অনেক দিন ধরে সফলতার সাথে ব্যবসা করে আসছিল। বাংলাদেশী ব্যবসায়ীদের মধ্যে মুহাম্মদ রশিদ একজন নামকরা ব্যবসায়ী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি