1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানের পশ্চিম ডাবুয়ায় ঈদে মিলাদুন্নবী (দ:) উদযাপন উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

রাউজানের পশ্চিম ডাবুয়ায় ঈদে মিলাদুন্নবী (দ:) উদযাপন উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৩১১ বার

রাউজানের পশ্চিম ডাবুয়া গাউছুল আজম জামে মসজিদ পরিচালনা পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) উদযাপন উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।১৮ নভেম্বর বুধবার পশ্চিম ডাবুয়া গাউছুল আজম জামে মসজিদের মাঠে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন যুবলীগ নেতা আবুল হোসেন টিপু।গাউছুল আজম জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জাবেরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নানুপুর মাজহারুল উলুম গাউছিয়া ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক হযরতুল আল্লামা ফখরুদ্দিন আল্ কাদেরী। তকরির করেন গাউছুল আজম জামে মসজিদের খতিব আল্লামা তৌহিদুল ইসলাম কাদেরী।উপস্থিত ছিলেন মোহাম্মদ জাফর মেম্বার,মোহাম্মদ নুরুনবী,মোহাম্মদ জাহেদ,জমির উদ্দীন খোকন,জয়নুল আবেদীন সাকিব, মোহাম্মদ সাগর, শারুখ, শাহেদ, শাকিল, বাবু, জিসান, রবিন,সোহেল, মুন্না, রিজুওয়ান প্রমুখ।মিলাদ ক্বিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net