1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাতের আধারে সবজি গাছ কেটে ফেলার প্রতিবাদে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মধুখালী-ভাটিয়াপাড়া রেল লাইনের দুই পাশে ব্যাতিক্রমী উপায়ে খেজুরের বীজ বোপণ! ঈদগাঁওয়ে তিনদিনের টানা ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা! ভোগান্তিতে পৌরবাসী চন্দনাইশ পৌরসভার অধিকাংশ সড়ক সংস্কারবিহীন অবস্থায়  সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন উত্তর ফটিকছড়িতে একশো অসহায় পরিবারে শেখ শাহজাহান কর্তৃক খাদ্য সহায়তা  চট্টগ্রাম চন্দনাইশের হাসিমপুরে এক ব্যক্তির নাম জিজ্ঞেস করাকে কেন্দ্র করে বৌদ্ধ পরিবারের উপর হামলা দোহাজারী পৌরসভার হাফছড়ি খালের ওপর কাঠের সেতুর উদ্বোধন কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

রাতের আধারে সবজি গাছ কেটে ফেলার প্রতিবাদে মানববন্ধন

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ২৪০ বার

বাগেরহাট জেলার, কচুয়ায় রাতের আধারে অদুদ ও রুহুল মৃধাসহ বিভিন্ন চাষীদের সবজি গাছ কেটে ফেলার প্রতিবাদ ও দুস্কৃতকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ক্ষতিগ্রস্থ চাষী ও শতাধিক এলাকাবাসী অংশগ্রহন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন, গজালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ দেলোয়ার হোসেন শিকদার, ক্ষতিগ্রস্থ চাষী মোঃ নাঈম মৃধা, মোঃ দাউদ মৃধা, অদুদ মৃধা, রুহুল মৃধা, মজিবুর রহমান মৃধা, স্থানীয় বাসিন্দা মোঃ সিরাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোবাশ্বের আলী মৃধা, মোঃ শহিদুল ইসলাম, আব্দুস সালাম প্রমুখ।

বক্তারা বলেন, গত এক সপ্তাহে রাতের আধারে গজালিয়া ইউনিয়নের বিসার খোলা গ্রামের প্রায় ২০ জন চাষীর কয়েক একর জমির টমেটো, কদু, শসাসহ বিভিন্ন ফসল কেটে ফেলে দূর্বৃত্তরা। এতে চাষীদের ২০ লক্ষ টাকার উপরে ক্ষতি হয়েছে। এভাবে চলতে থাকলে ঋণের দায়ে চাষীদের এলাকা ছেড়ে চলে যেতে হবে। সঠিক তদন্তের মাধ্যমে এই দুস্কৃতকারীদের খুজে বের করে আইনের আওতায় আনার দাবি জানাই।

মানববন্ধনকারীদের সাথে একত্বতা প্রকাশ করে গজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারমান এস এম নাছির উদ্দিন বলেন, আমার ইউনিয়নের বেশিরভাগ মানুষ কৃষি কাজ করে জীবীকা নির্বাহ করেন। নিজস্ব পূজি না থাকায় ঋণ করে এবং সুদে টাকা এনে সবজি চাষের মৌসুমে সবজি চাষ করে। পরে সবজি বিক্রি করে দেনা পরিশোধ করেন। কিন্তু কিছু দিন ধরে একটি দুস্কৃত চক্র এই এলাকার মানুষের ঘেরে বিষ দিয়ে ঘেরের মাছ মেরে ফেলছে। রাতের আধারে সবজি গাছ কেটে ফেলছে। এর ফলে চাষীরা নিস্ব হয়ে যাচ্ছে। সঠিক তদন্ত করে এই দূর্বৃত্তদের খুজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net