1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে পিটিয়ে হত্যার পর পুড়িয়ে ছাই করার মামলায় গত ৫দিনে ২১ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

লালমনিরহাটে পিটিয়ে হত্যার পর পুড়িয়ে ছাই করার মামলায় গত ৫দিনে ২১ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ

লাভলু শেখ স্টাফ রিপোটার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ২৬৩ বার

রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সাবেক গ্রন্থাগারিক ও শিক্ষক আবু ইউনুস মোহাম্মদ সহীদুন্নবী জুয়েল (৫০) কে পিটিয়ে হত্যার পর পুড়িয়ে ছাই করার মামলায় গত ৫ দিনে পাটগ্রাম থানা পুলিশ দফায় দফায় অভিযান চালিয়ে বুধবার পযন্তঁ মোট ২১ জন কে গ্রেফতার করেছে। এদের মধ্যে প্রথম দফার ৫জন আসামীর ৩দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালতমঙ্গলবার দুপুরে শুনানি শেষে জুডিশিয়াল আদালতের বিচারক আদালত-৩ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফেরদৌসী বেগম এ আদেশ দেন।

রিমান্ড প্রাপ্তরা হলোঃ ওই এলাকার ইসমাইল হোসেনের পুত্র আশরাফুল আলম (২২), বায়েজিদ (২৪), ইউসুব আলী ওরফে অলি হোসেনের পুত্র রফিক (২০), আবুল হাসেমের পুত্র মাসুম আলী (৩৫) ও সামছিজুল হকের পুত্র শফিকুল ইসলাম (২৫)।
গত ২৯ অক্টোবর বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন অবমাননার গুজব ছড়িয়ে আবু ইউনুস মোহাম্মদ সহীদুন্নবী জুয়েলকে হত্যার দায়ে নিহতের চাচাত ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে ৩১ অক্টোবর একটি মামলা দায়ের করেন।
নিহত যুবক আবু ইউনুস মোহাম্মদ শহীদুন্নবী জুয়েল রংপুর শহরের শালবন মিস্ত্রীপাড়া এলাকার আব্দুল ওয়াজেদ মিয়ার পুত্র । গত বছর চাকরিচ্যুত হওয়ায় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন।
কয়েকটি তদন্ত সংস্হা ঘটনাস্থল তদন্ত করে মসজিদের কোরআন অবমাননার কোনো ঘটনা ঘটেনি বলে সাংবাদিকদের জানান । বুধবার পাটগ্রাম থানার ওসি জানান, মঙ্গলবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জন কে গ্রেফতার করা হয়েছে। অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যহত থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন। এ যাবত মোট ২১ জন কে পুলিশ গ্রেফতার করেছে। গনপিটুনিতে নিহত জুয়েলের পরিবারের দায়িত্ব কে নিবে তার সংসার কিংবা ২ টি সন্তানের লেখা পড়ার দায়িত্ব বা কে নিবে এনিয়ে পরিবারটির মাঝে অনেকটাই হতাশা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net