ঢাকা   ১১:০৬:২১ পিএম, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের নকলায় জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ সাউন্ড গ্রেনেডে শ্রমিকদের ছত্রভঙ্গ, মিরপুরে যান চলাচল স্বাভাবিক এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা 

শরণখোলায় মুজিববর্ষ উপলক্ষ্যে ফলের চারা বিতরণ

নইন আবু নাঈম, নিজস্ব প্রতিবেদকঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ২৭৭ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

‘মুজিববর্ষের আহবান, তিনটি করে গাছ লাগান’ কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়ন পরিষদ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ বাগান সৃষ্টির উদ্যোগ নিয়েছে। রবিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠান প্রধানদের হাতে এই চারা তুলে দেওয়া হয়।

ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন জানান, মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাদেশে এক কোটি গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণের ঘোষনা দিয়েছেন। তার সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে ইউনিয়ন পরিষদের এলজিএসপির অর্থ থেকে উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে বাগান সৃষ্টির জন্য ১০টি করে বিভিন্ন ফলের চারা বিতরণ করা হয়। এছাড়া গাছের পরিচর্যার জন্য কিছু আর্থিক অনুদানও দেওয়া হয়েছে।

চারা বিতরণ অনুষ্ঠানে রায়েন্দা-রাজৈর ফাজিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল জলিল আনোয়ারী, রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মো. সুলতান আহমেদ গাজী, উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি মীর সরোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি