1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শহীদ শেখ রাসেল মুজিব বিদ্যালয়ে দোয়া মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সরকারি প্রণোদনার কৃষি উপকরণ ও বৃক্ষ বিতরণ হাটহাজারীতে মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষের্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় বেতন-ভাতার দাবিতে এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চট্টগ্রাম দোহাজারীতে বিষাক্ত উপাদান দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা সহ মালামাল জব্দ ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পৌরসভার ৫টি সিলিং ফ্যান প্রদান মাদকমুক্ত সমাজ গড়তে সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল সদর দক্ষিণ উপজেলায় পল্লী উন্নয়ন দিবস পালিত ‘আগামী মাস থেকে গুইঙ্গাজুরি খাল, বিজয়পুর খাল খনন শুরু হবে’ নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত 

শহীদ শেখ রাসেল মুজিব বিদ্যালয়ে দোয়া মাহফিল

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ২৪০ বার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন ও তার পরিবারের সদস্যদের সুস্থতা কামনায় শনিবার সকালে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শহীদ শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত দোয়ার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বলইবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান সাবেক পুলিশ কর্মকর্তা আলহাজ্ব শাহজাহান আলী খান। ইউনিয়ন আওয়ামীলীগ ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খ ম লুৎফর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম খান, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সম্পাদক আসাদুজ্জামান শেখ, ইউনিয়ন যুবলীগ আহবায়ক জাহাঙ্গীর আলম খান, সহকারী শিক্ষক মো. জহিরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা সেলিম ফকির, রফিকুল ইসলাম, সুপার সিরাজুল ইসলাম প্রমুখ। খুলনা মহানগর ছাত্রলীগ সহ-সভাপতি খ ম আল হেলালুজ্জামান সঞ্চালনায় ছিলেন ।

আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী রিজিয়া নাসের, শেখ হেলাল উদ্দিন ও তার সহধর্মিনী রুপা চৌধুরী সহ পরিবারের সকলের সুস্থতা কামনা করে বিশেষ মেনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net