1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে জেলা পরিষদের জায়গা দখল করে মাটি ভরাট! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
উত্তর ফটিকছড়িতে একশো অসহায় পরিবারে শেখ শাহজাহান কর্তৃক খাদ্য সহায়তা  চট্টগ্রাম চন্দনাইশের হাসিমপুরে এক ব্যক্তির নাম জিজ্ঞেস করাকে কেন্দ্র করে বৌদ্ধ পরিবারের উপর হামলা দোহাজারী পৌরসভার হাফছড়ি খালের ওপর কাঠের সেতুর উদ্বোধন কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী সরকারি প্রণোদনার কৃষি উপকরণ ও বৃক্ষ বিতরণ হাটহাজারীতে মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষের্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় বেতন-ভাতার দাবিতে এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চট্টগ্রাম দোহাজারীতে বিষাক্ত উপাদান দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা সহ মালামাল জব্দ ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পৌরসভার ৫টি সিলিং ফ্যান প্রদান

শ্রীনগরে জেলা পরিষদের জায়গা দখল করে মাটি ভরাট!

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ২৬১ বার

শ্রীনগর-দোহার সড়কের কয়কীর্ত্তণ এলাকার সড়কটির পাশে সরকারি জায়গা দখল করে মাটি ভরাট করা হচ্ছে।
উপজেলার বেজগাঁও এলাকার মৃত আমান উল্লাহ শেখের পুত্র রড সিমেন্ট
ব্যবসায়ী মো. ওসমান শেখের বিরুদ্ধে এই জায়গা দখল করার অভিযোগ
উঠেছে। শ্রীনগর-ভাগ্যকুল-দোহার আন্ত:সড়কটির কয়কির্ত্তণ এলাকায়
সড়কটি দক্ষিন পাশে জেলা পরিষদের এই জায়গা ভরাটের কাজ করতে দেখা
গেছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ড্রামট্রাকে করে তরিঘরি করে ওই
জায়গায় মাটি/বালু ফেলা হচ্ছে। এ সময় জাকির হোসেন নামে
উপস্থিত এক ব্যক্তির কাছে জানতে চাইলে তিনি বলেন, এখানে মাটি
ভরাটের কাজ নিয়েছেন তিনি। তার কাজ শুধু মাটি আনা। ওসমান শেখ
এই ভরাট কাজের জন্য তাকে চুক্তি করেছেন। শ্রীনগর কলেজ গেইটের
সামনে তার দোকান আছে ঐখানে গিয়ে তার সাথে কথা বলেন।
মো. ওসমান শেখের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার
কাছ থেকে সরকার জায়গা নিয়েছে। সরকারি জায়গায় মাটি ভরাটের
জন্য কোনও পারমিশন আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি দম্ভ করে
বলেন, আমি ওসমান শেখ, আমার বাড়ি বেজগাঁও। আমার জায়গায়
আমি মাটি ফেলছি।

মুন্সীগঞ্জ জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন মিয়ার
কাছে এব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে সার্বেয়ার
দেখাশোনা করেন। এ বিষয়ে জানতে সার্বেয়ার মো. ইসমাইলের সাথে
যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
এব্যাপারে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসাম্মৎ
রহিমা আক্তার জানান, আমি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেয়া
দেবনাথ কে বিষয়টি দেখার জন্য বলছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net