1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে আ.লীগ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মেয়র প্রার্থী শামিমের মতবিনিময় - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে আ.লীগ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মেয়র প্রার্থী শামিমের মতবিনিময়

অশোক দাশ,সীতাকুণ্ড:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ৩১১ বার

আসন্ন সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেছেন পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর জুলফিকার আলী মাসুদ (শামীম)।
শনিবার ৭ নভেম্বর দুপুর ১২ টায় জেলা পরিষদ অডিটোরিয়াম (এলকে সিদ্দিকী স্কায়ার) এ উক্ত সভা অনুষ্ঠিত হয়। এসময় কমিশনার শামীম বলেন, যারা দুঃসময়ে তৃণমূল কর্মীদের পাশে থাকে তারাই প্রকৃত নেতা। অনেক নেতা আছেন সারা বছর কর্মীদের খবর রাখে না। কর্মীদের দূঃসময়ে পাশে থাকেনা, অথচ ভোট আসলে তারা কর্মী বান্ধব হয়ে যায়। আমি তৃণমূল থেকে উঠে আসা নেতা, আমি কর্মীদের দুঃসময়ে পাশে ছিলাম, আছি ভবিষ্যতেও থাকবো। আমি পর পর দুইবার বিপুল ভোটে জিতে কমিশনার নির্বাচিত হয়েছি। কোনদিন দূর্নীতি আমাকে গ্রাস করতে পারেনি। সৎভাবে দায়িত্ব পালন করেছি। আমার দুই ছেলে-মেয়ে। আমি তাদেরকেও এখন থেকে শিক্ষা দিচ্ছি বড় হয়ে যেন তারা মানুষের সেবা করে। যাতে কোন রকম দূর্নীতিতে না জড়াই।

প্রধানমন্ত্রী যদি আমাকে মেয়র হিসেবে মনোনয়ন দেন তাহলে আমি আরো বেশি পৌরবাসীর সেবা করার সুযোগ পাবো। মেয়র নির্বাচিত না হলেও জনগনের পাশে থাকবো।
৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শফির পরিচালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, ৩নং ওয়ার্ড সভাপতি স্বপন বণিক, ৪ নং ওয়ার্ড সা.সম্পাদক নুরউদ্দিন, ৫নং ওয়ার্ড সা.সম্পাদব আবুল হোসেন, ৬নং ওয়ার্ড সভাপতি জহুরুল আলম জকি,সা.সম্পাদক এপোলো, ৭নং ওয়ার্ড সভাপতি আমিনুল হক, সা.সম্পাদক জাহেদ কবির,সাবেক ছাত্রনেতা বাবু দুলাল দে এবং সাবেক মেম্বার আলতাফ হোসেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net