1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাকিমপুর সামসুল হুদা মাঃ বিঃ অফিস সহকারী দুর্নীতির দায়ে বরখাস্ত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান 

হাকিমপুর সামসুল হুদা মাঃ বিঃ অফিস সহকারী দুর্নীতির দায়ে বরখাস্ত

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ২৮৩ বার

বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর সামসুল হুদা মাধ্যমিক বিদ্যালয়ে এবার অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা সহ নানাবিধ অভিযোগে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বিল্লাল হুসাইন সাময়িক বরখাস্ত হয়েছেন। সোমবার সকাল ১১টায় বিদ্যালয়ের অফিস কক্ষে ম্যানিজিং কমিটির এক জরুরী সভায় এ সিধান্ত গ্রহন করা হয়। এর আগে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ ফিরোজ আহম্মেদ নানাবিধ অপরাধে অভিযুক্ত হলে তাকেও সাময়িক বরখাস্ত করে চুড়ান্ত বরখাস্তের জন্য যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ১টি আবেদন করা হয়।

জানা গেছে, উক্ত বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বিল্লাল হুসাইন ২০১৫সালে বিদ্যালয়ে যোগদানের পর হতে নানাবিধ অনিয়ম দুর্নীতি শিক্ষকদের সাথে অসদাচরন ছাত্রীদের সাথে অসৌজন্য মুলক আচারন নিজ দায়িত্ব কর্তব্যে চরম অবহেলা ম্যানেজিং কমিটির আদেশ নির্দ্দেশ অমান্য বিদ্যালয়ে আগত অভিভাবকদের সাথে চরম দুর্ব্যাবহার সহ নানাবিধ অভিযোগ উঠে।

এবিষয়টি শিক্ষক ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের নজরে আসলে তাঁরা বিষয়টি নিয়ে গত ২রা নভেম্বর২০২০ইং তারিখে এক জরুরী সভায় তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগের ভিত্তিতে একটি অভিযোগনামা গঠন করে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়। এরই প্রেক্ষিতে গত ৭ই নভেম্বর অভিযুক্ত অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বিল্লাল হুসাইন সন্তোষ জনক কোন উত্তর দিতে না পারায় তাকে সাময়িক বরখাস্ত করেন। শুধু তাই নয়, স্বচ্ছতা আনতে একই সাথে তার বিরুদ্ধে আনীত অভিযোগ গুলি তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এবিষয়ে অভিযুক্ত অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বিল্লাল হুসাইন এর সাথে কয়েকদফা যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নী।

এ ব্যাপারে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও শিক্ষানুরাগী লিটন শিকদার এর সাথে আলাপ করা হলে তিনি বিষয়টি স্বীকার করে বলেন প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে আমরা উপরোক্ত সিধান্ত গ্রহন করেছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net