1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
১৭ দিনের নবজাতক চুরির পর অভিযোগের তীর এখন বাবার দিকে - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফজরের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী উপজেলা শাখার মে দিবস পালন সাতকানিয়ায় বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার কুমিল্লা ইপিজেড এর বিষাক্ত বর্জ্য খালে প্রবাহ বন্ধ করতে হবে :  মনিরুল হক চৌধুরী এমপি  একটি কালভার্ট হলে ভিক্টোরিয়া কলেজের জলাবদ্ধতা কমে যাবে : কৃষিমন্ত্রী ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী কক্সবাজারের ঈদগাঁওয়ে অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার-৩ ক্ষতিগ্রস্থ কৃষকদের মানববন্ধন ৫০০ একর জমির মুগডাল বিনষ্ট,কোটি টাকার ক্ষতির আশংকা

১৭ দিনের নবজাতক চুরির পর অভিযোগের তীর এখন বাবার দিকে

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৩০৬ বার

বাগেরহাট জেলার মোরেলগঞ্জে ১৭ দিনের নবজাতক চুরির পর, পুকুর থেকে লাশ উদ্ধারের ঘটনায় অভিযোগের তীর এখন বাবার দিকে। এ ঘটনায় বাবা ও চাচাসহ ৩ জনকে আটক করা হলেও বাবাকে গ্রেফতার দেখানো হয়েছে। তবে কী কারণে এ নৃশংসতা তা এখনও অজানা।

চাঞ্চল্যকর ১৭ দিন বয়সী নবজাতক সোহানা হত্যার ঘটনায় বুধবার (১৮ নভেম্বর) রাতে বাবা সুজন খানকে গ্রেফতার করা হয়েছে। আটক করা হয়েছে চাচা রিপন খান ও ফুপা হাসিব শেখকে।
বৃহস্পতিবার দুপুরে গাবতলা গ্রামে হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার। হত্যার মূল রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছেন বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়।

সন্তান হত্যার ঘটনায় বাবাসহ পরিবারের কেউ জড়িত থাকলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মা শান্তা আক্তার।
রোববার গভীর রাতে মোরেলগঞ্জের গাবতলা গ্রামের সুজন খান ও শান্তা আক্তার দম্পতির সাথে ঘুমন্ত অবস্থায় বিছানা থেকে নিখোঁজ হয় ১৭ দিনের শিশু সোহানা।

বুধবার (১৮ নভেম্বর) সকালে নিহত শিশুর দাদা আলী হোসেন ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে পুকুরে মরদেহ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এলাকাবাসী এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সোমবার রাতে নবজাতক চুরির ঘটনায় শিশুটির দাদা মো. আলী হোসেন খান বাদী অজ্ঞাতনামাদের আসামি করে মোরেলগঞ্জ থানায় একটি মামলা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net